Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্যামেরার সামনে প্রথম বিজয়কেই চুমু! কেন ১৮ বছরের ‘নো কিস পলিসি’ ভাঙলেন তামান্না?

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে। আর সেই কাজ করতে গিয়েই প্রেমের সূত্রপাত। দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে সপ্তাহখানেক আগে সে কথা নিজের স্বীকার করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানিয়েছেন, সহ অভিনেতা বিজয়

ক্যামেরার সামনে প্রথম বিজয়কেই চুমু! কেন ১৮ বছরের ‘নো কিস পলিসি’ ভাঙলেন তামান্না?

শেষ আপডেট: 24 June 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার একসঙ্গে কাজ করেছেন ক্যামেরার সামনে। আর সেই কাজ করতে গিয়েই প্রেমের সূত্রপাত। দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর অবশেষে সপ্তাহখানেক আগে সে কথা নিজের স্বীকার করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জানিয়েছেন, সহ অভিনেতা বিজয় বর্মাই তাঁর সুখের ঠিকানা। শুধু তাই নয়, বিজয়ের বিপরীতেই প্রথমবার ক্যামেরার সামনে ঘনিষ্ঠ মুহূর্তে অভিনয় করেছেন তামান্না। কীভাবে অভিনেত্রী এতবছর ধরে জারি রাখা এই নিয়ম ভাঙলেন, তা সম্প্রতি খোলসা করলেন বিজয়। জানালেন, ‘১৮ বছরের কেরিয়ারে এই কঠোর নিয়ম পালন করেছে তামান্না। কিন্তু সেই নিয়ম তামান্না ভেঙে দিয়েছিল প্রথম সাক্ষাতেই।’

Tamannaah Bhatia, Vijay Varma, no kiss policy

বিজয় বলেন, “সুজয় ঘোষের অফিসে তামান্নার সঙ্গে আমার প্রথম দেখা। আমার মনে হয়, ওখানেই সব নিয়ম ভেঙে গিয়েছিল। আমরা একে অপরের সঙ্গে নিজেদের কেরিয়ার নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম। তামান্না বলেছিল, সে গত ১৮ বছর ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত। প্রতিটা কাজের কন্ট্র্যাক্টের সময় তাতে ‘নো কিস পলিসি’-র (চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না) উল্লেখ থাকে। কিন্তু ‘লাস্ট স্টোরিজ ২’-র জন্য ও রাজি হয়েছিল। এরপর তামান্না বলেছিল, আমিই প্রথম অভিনেতা যার সঙ্গে ও প্রথমবার ক্যামেরার সামনে চুম্বন দৃশ্যে অভিনয় করল।”

https://www.youtube.com/watch?v=Z3Z7RocQUXI

উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ ২’ আদতে অ্যান্থোলজি সিরিজ। চারটি গল্পের পরিচালক আলাদা চারজন। তাঁরা হলেন, সুজয় ঘোষ, আর বালকি, কঙ্কনা সেনশর্মা ও অমিত শর্মা। আগামী ২৯ জুন নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাবে। তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, কুমুদ মিশ্র, অঙ্গদ বেদী, অম্রুতা সুভাষ, তিলোত্তমা সোমের মতো অভিনেতারা। ‘লাস্ট স্টোরিজ’-এর প্রথম সিজন দর্শক ও সমালচক—দুই মহলেই বেশ সমাদৃত হয়েছিল। এখন দেখার, দ্বিতীয় সিজনটি কতটা সফল হয়।

তামান্না-বিজয়ের উষ্ণ ফটোশ্যুট! ‘সাহসী তবে সুন্দর নয়’, মন্তব্য নেটিজেনদের


```