Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাহসী হলেও সুন্দর নয় বিজয়-তামান্নার রোম্যান্স, ঝড় তুলতে পারল না লাস্ট স্টোরিজের ট্রেলার

দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্সে আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘লাস্ট স্টোরিজ ২’। যেখানে ফের সাহসী প্রেমের গল্প দেখা যাবে। ছবিতে রয়েছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীরা। আর এই ছবির সূত্রেই কাছাকাছি এসে

সাহসী হলেও সুন্দর নয় বিজয়-তামান্নার রোম্যান্স, ঝড় তুলতে পারল না লাস্ট স্টোরিজের ট্রেলার

শেষ আপডেট: 21 June 2023 15:00

দ্য ওয়াল ব্যুরো: নেটফ্লিক্সে আর কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে ‘লাস্ট স্টোরিজ ২’। যেখানে ফের সাহসী প্রেমের গল্প দেখা যাবে। ছবিতে রয়েছেন নীনা গুপ্তা, কাজল, ম্রুণাল ঠাকুর, তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীরা। আর এই ছবির সূত্রেই কাছাকাছি এসেছেন বিজয় বর্মা ও তামান্না। একে অপরের বিপরীতে অভিনয় করেছেন তাঁরা। আর সেই রসায়ন কাজ করেছে অফস্ক্রিনেও। চুটিয়ে প্রেম করছেন দু’জন। আর এবার সিরিজের এক ফটোশ্যুটেও বোল্ড অবতারে ধরা দিলেন দু’জনে।

সেই ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে বিজয় এবং তামান্না— দু’জনকেই দেখা গিয়েছে কালো রঙের পোশাকে। হাল্কা রঙের চেক জামার উপর কালো রঙের স্যুট পরেছিলেন বিজয়। অন্যদিকে, তামান্নার পরনে ছিল কালো ক্রপ টপ ও ব্লেজার এবং নীচে স্ট্রেট প্যান্ট। সঙ্গে ছবির ক্যাপশনে লেখা, “তোমাদের ইচ্ছা ছিল এই দু’জনের কেমিস্ট্রিটা জীবন্ত হয়ে উঠুক। সেটাই সত্যি হল।” তবে ছবিটি বেশ বোল্ড অর্থাৎ সাহসী হলেও, প্রেমের আভাস তেমন ছিল না। ঠিক সে অর্থে সুন্দর নয় বলেই দাবি করছেন নেটিজেনরা। আসলে সিরিজের নামে যেহেতু ‘লাস্ট’ (lust) শব্দটি রয়েছে, তাই ফটোশ্যুটেও হয়ত সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতারা।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়া বিজয় বর্মার সঙ্গে প্রেমের জল্পনা সত্যি বলে স্বীকার করেছেন। জানিয়েছিলেন, ‘বিজয়ই আমার সুখের ঠিকানা।’ এবছরের গোড়ায় বিজয়ের সঙ্গে তামান্নার সম্পর্ক নিয়ে চর্চার সূত্রপাত হয়েছিল বি টাউনে। গোয়ায় সাগর পাড়ে এক পার্টিতে দু’জনকে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি করেন কেউ। মুহূর্তের মধ্যে সে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর একাধিকবার তাঁরা দু’জন সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েও প্রেমের কথা স্বীকার করেননি। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন তামান্না। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “বিজয় এমন একজন মানুষ, যার সঙ্গে আমি খুব সহজেই একাত্ম হতে পেরেছি। সে পুরোপুরি আমার কাছে নিজেকে সমর্পণ করেছে। আমিও তাই আর নিজেকে ওর কাছে যাওয়া থেকে আটকে রাখিনি।”

ভিলেনকে মনে ধরেছে! বিজয়ই ‘সুখের ঠিকানা’, বললেন তামান্না


```