Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

তাবুর যেন বয়সই বাড়ছে না, ইন্ডাস্ট্রিতে ৩০ বছরের দীর্ঘ পথচলা নিয়ে কী বললেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ইন্ড্রাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে কাটিয়ে দিলেন ৩০ বছর। এখনও সেই পুরনো মেজাজেই ধরা দেন তাবাসসুম ফতিমা হাশমী ওরফে তাবু। শুধু গুরুগম্ভীর কাহিনির সিনেমার নয়, বানিজ্যিক সিনেমাতেও তিনি সমানভাবে সফল। তাঁর ব্যক্তিত্ব,

তাবুর যেন বয়সই বাড়ছে না, ইন্ডাস্ট্রিতে ৩০ বছরের দীর্ঘ পথচলা নিয়ে কী বললেন অভিনেত্রী

শেষ আপডেট: 11 February 2021 09:42

দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ইন্ড্রাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে কাটিয়ে দিলেন ৩০ বছর। এখনও সেই পুরনো মেজাজেই ধরা দেন তাবাসসুম ফতিমা হাশমী ওরফে তাবু। শুধু গুরুগম্ভীর কাহিনির সিনেমার নয়, বানিজ্যিক সিনেমাতেও তিনি সমানভাবে সফল। তাঁর ব্যক্তিত্ব, অভিনয়, তাঁর সাজ বরাবরই নজর কাড়ে সকলের। ৫০ বছরের তাবুকে দেখলে, এখনও অনেকের মনে হয় তাঁর যেন বয়সই বাড়েনি। 'টাইমলেস' বিশেষণটাকে প্রশংসা হিসেবেই ধরতে রাজি খোদ অভিনেত্রী। ইন্ডাস্ট্রির নানা বিতর্ক, নানা সমালোচনার মধ্যে তাবুকে কখনও মন্তব্য করতে দেখা যায়নি। তিনি নীরব থাকলেও, ভীষণ অ্যাক্টিভ নিজের কাজের জগতে। সোশ্যাল মিডিয়ায় থেকেও না থাকার মতো। তাতে কী! আসলেই তাবু বুঝিয়ে দেন, সিনেমার প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করার প্রয়োজন পড়ে না। অভিনয় দিয়েই নিজেকে প্রমাণ করতে চান তাবু। গুলজার সাহাব পরিচালিত 'মাচিস'-এ তাবুর অভিনয় নিয়ে সেসময় রীতিমতো শোরগোল পড়েছিল। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অভিনয় নিয়ে লেখালেখিও হয়েছিল। সেই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও জেতেন তাবু। তবে আজকের মতো এতো আত্মবিশ্বাস তখন তাঁর ছিল না। সেটা স্পষ্ট করেই তাবু বলেন, "যখন জাতীয় পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করা হয়, প্রথমে আমি বিশ্বাসই করিনি। হাসছিলাম। আর মনে মনে ভাবছিলাম, আমি সদ্য এসে এমন কী অভিনয় করলাম যে জাতীয় পুরস্কার পাব!" আবার তাবু অভিনীত বানিজ্যিক সিনেমাও ব্যাপক সাড়া ফেলেছিল দেশজুড়ে। ২০ বছর আগে দক্ষিণে প্রথম তৈরি হয়েছিল 'কুলি নাম্বার ওয়ান'। তার পরেই সেই সিনেমার রিমেক করে বলিউডে ডেভিড ধাওয়ান আবারও রিলিজ করান। এতো বছর পর এই বছরেই সারা আলি খান এবং বরুণ ধাওয়ান 'কুলি নাম্বার ওয়ান'-এ অভিনয় করেন। সবমিলিয়ে এখনও এই পর্যন্ত বিভিন্ন ধারার, আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে সিনেমা-প্রেমীদের মুগ্ধই করছেন তাবু। 'চিনি কম', 'দ্য নেম সেক', 'হায়দার', 'লাইফ অফ পাই', 'এ স্যুইট্যাবল বয়'-এর মতো তাবু অভিনীত সিনেমাগুলো আলাদা করেই দাগ কেটেছে দর্শকদের মনে। তবে ইচ্ছাকৃত ভাল ভাল স্ক্রিপ্ট বেছে যে অভিনয় করেছেন তা নয়। এ প্রসঙ্গে তাবু জানান, "আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করি। আমাকে চুজ করতে হয় না। পরিচালকদের বিশ্বাস আছে আমার উপর। আমার সঙ্গে মানানসই স্ক্রিপ্ট, রোলই আমাকে অফার করা হয়। আসলে সব চরিত্রগুলোই আমি গুরুত্বপূর্ণ মনে করি। তাই আলাদা করে বাছতে হয় না।"

```