Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে', পাপারাৎজিদের ধমক তাপসীর, রইল ভিডিও

পাপারাৎজিদের সঙ্গে তাপসীর ঝামেলা লেগেই থাকে। বহুবার তাপসী এই নিয়ে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি।

'বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে', পাপারাৎজিদের ধমক তাপসীর, রইল ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 November 2024 19:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এক দশক ধরে চুটিয়ে অভিনয় করছেন। একের পর এক হিট ছবি তার ঝুলিতে রয়েছে। কথা হচ্ছে অভিনেত্রী তাপসী পান্নুর। নেই কোনও গডফাদার। তাই কারও সহযোগিতা ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিন্দি সিনেমার জগতে। গত বছর বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে তাপসীর। যার মধ্যে অন্যতম ‘ডাঙ্কি’। তাঁর ব্যবহারে মাঝে মধ্যে ক্ষুব্ধ হয় নেটপাড়া।
 
পাপারাৎজিদের সঙ্গে তাপসীর ঝামেলা লেগেই থাকে। বহুবার তাপসী এই নিয়ে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। উলটে তাপসী কোনও কিছুর পরোয়া করেনি। আদতে আচরণে কোনও পরিবর্তন আসেনি অভিনেত্রীর। সম্প্রতি, একটি অনুষ্ঠানে ফের ভাইরাল তাপসীর ভিডিও। 

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

যেখানে পাপারাৎজিদের সঙ্গে দুর্ব্যবহার লেগেই থাকে, সেখানে হঠাৎ অভিনেত্রীর মজার উত্তর ভক্তদেরও অবাক করে দিয়েছে। একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। তাঁদের সঙ্গে গল্পও করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথমে এক পাপারাৎজি জিজ্ঞেস করেন, 'অনেকদিন হল আপনাকে দেখা যায় না। আমরা সবাই কিছুটা মিস করছিলাম। দেখতে অসম্ভব কিউট লাগছে।' উত্তরে তাপসী বলেন, 'হ্যাঁ এটা মানতেই হবে যে আমাকে সুন্দর দেখতে।' 

অভিনেত্রী রসিকতার সুরে আরও বলেন, 'অনেক কষ্ট করে কিন্তু আমি এই ইমেজ তৈরি করেছি। আমি চাই আপনারা আমার সম্পর্কে খারাপ কিছু লিখুন। মানে যাই লিখুন না কেন হেডলাইনটা যেন তার খারাপ হয়। আমার ব্যাপারে ভালো কিছু লিখলে কিন্তু একেবারেই হবে না। ইমেজটা যাতে কিছুতেই ভাল না থাকে। বাজে বাজে কথাই লিখবেন আমাকে নিয়ে, কেমন!'

এগ আগে ফিভার এফএমের সাথে কথা বলার সময়, তিনি বলেছিলেন, 'পাপারাৎজিরা মাঝে মাঝেই ছবি তুলতে গিয়ে খুব কাছাকাছি এসে পড়ে, কিংবা গাড়ি ধাওয়া করে। এই জিনিসগুলি আমার মোটেই পছ্ন্দ না। হলে আমাকে অনেকেই বলে যে, তাঁদের সঙ্গে আমার বনিবনা হয় না। এটা কি আমি তেমনভাবে কোনওদিনও গুরুত্ব দিইনি। সবসময় আমার মনে হয় আমি অভিনয় জানি। তাই কোন কাজ পেতে গেলে আমার মিডিয়ার সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।'


```