Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাপসীর সিঁথিতে সিঁদূর? দেখুন অভিনেত্রীর দোলের দিনের ছবি

কিছুদিন ধরেই তাপসীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল।

তাপসীর সিঁথিতে সিঁদূর? দেখুন অভিনেত্রীর দোলের দিনের ছবি

শেষ আপডেট: 26 March 2024 20:56

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরে নাকি চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন তাপসী পান্নু। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ব্যাডমিন্টন কোচ ম্যাথিয়াস বোয়ে। দোলের দিন সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলেছে। আর এরই মধ্যে এবার তাপসীর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী সিঁদুর পরেছেন কিনা তা নিয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে হইচই পড়ে গিয়েছে। 

কিছুদিন ধরেই তাপসীর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। বলিউড সূত্রের খবর, গোপনে বিয়ে করেছেন তাপসী। আর ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর দোল খেলার ছবি। ডাঙ্কি-র নায়িকার সেই ভাইরাল ছবি যেন জল্পনায় ঘি ঢেলেছে। 

অভিনেতা অভিলাষ থাপলিয়াল ছবিটি শেয়ার করেছেন। সেখানে তাপসী এবং ম্যাথিয়াসের সঙ্গে অভিনেত্রীর বোন সগুন পান্নু এবং তাঁদের পরিবারের অন্যান্যদেরও দেখা গিয়েছে। তাপসী পান্নু ও ম্যাথিয়াস বোয়ের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এটিই মিডিয়ায় উঠে আসা তাঁদের প্রথম ছবি। যদিও গ্রুপ ফটো, তবু তারকার বিয়ে বলে কথা, নেটিজেনদের উৎসুক চোখ এড়ায় কী করে! 

ছবিতে নেটাগরিকরা লক্ষ্য করেছেন, তাপসীর সিঁথিতে সিঁদুর! যেহেতু নিজের বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী, তাই সত্যিই তিনি সিঁদুর পরেছেন, নাকি তাঁর মাথায় আবির, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। তাপসীর ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের থেকে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। কারোর কথায়, বিয়ের পর প্রথম দোল খেললেন অভিনেত্রী। আবার কারও প্রশ্ন, ‘তাপসীর সিঁথিতে কি সিদূঁর নাকি আবির!"

২৩ মার্চ ম্যাথিয়াসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাপসী। আমন্ত্রিত ছিলেন শুধু আত্মীয় এবং নিকট বন্ধুরা। পাঞ্জাবি শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তাঁর হবু বর ক্যাথলিক। বি টাউন সূত্রের খবর,  শিখ ও ক্রিশ্চান দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে। যদিও প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাপসী কিংবা তাঁর স্বামী কেউই বিয়ের খবরে সিলমোহর দেননি। 


```