
শেষ আপডেট: 22 December 2020 13:10
এবারে ইনস্টাগ্রামে পোস্ট করে তাপসী লিখেছেন, "নিজেকে রেশমির মতো প্রায় তৈরি করে ফেলেছি। এবার এক্সপ্রেশনে মন দিচ্ছি।" অর্থাৎ শুধু চেহারায় নয়, এবার গায়ের লড়াকু গ্রামের মেয়ের মতো অভিনয় করে চমকে দিতে চান তাপসী। তার জন্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন। স্বাভাবিক ভাবেই তাতেও হার্ট ইমোজি এবং লাইকের বন্যা বয়ে গেছে। কারণ চোয়াল শক্ত করা রেশমি ওরফে তাপসীকে দৌড়াতে দেখে, ছবি থেকে চোখ সরছে না কারোর।
রেশমির চরিত্রে অভিনয় করছেন তাপসী নিজেই। গল্পটা একটি শক্তিশালী, তেজী মেয়ের। জীবনে হার না মানার গল্প এটা। তার জন্যই নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। শুধুমাত্র দর্শকদের চমকে দিতে চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন তাপসী। শোনা যাচ্ছে পরের বছরই মুক্তি পাবে এই সিনেমা। তাপসী নিজের সবটুকু নিংড়ে দিচ্ছেন এই ছবির জন্য। কয়েকমাসের মধ্যেই সুঠাম পেশীবহুল চেহারা তৈরি করে ফেলেছেন। তাঁকে দেখে তো প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
নতুন তাপসী বহু মানুষের প্রশংসা পাচ্ছেন ইতিমধ্যেই। অনেকেই জানিয়েছেন সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকে। আজকের ছবির নীচে অনেকেই মন্তব্য করেছেন, "বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী এখন তুমি। অভিনেতাদের হার মানাচ্ছো তাপসী। তোমায় দেখে মাথা নত হয়ে আসছে। আগামীর জন্য অনেক শুভকামনা রইল।" আবার একজন লিখেছেন, "এখন রোজ ইনস্টাগ্রাম খুলে তোমার ছবির অপেক্ষায় থাকি। মনে হচ্ছে সত্যি যেন কোনও অ্যাথলিটকে প্রস্তুত হতে দেখছি। শুধু তোমার জন্য সিনেমা হলে দেখতে যাব এই সিনেমা।"
তাপসী পান্নু, ৩৩ বছরের ব্যক্তিত্বময়ী এই মেয়েটি সাবলিল অভিনয়ে, প্রতিবাদে, সমস্ত মঞ্চেই নজর কেড়ে নিচ্ছেন প্রত্যেকের। এবারেও অন্যথা হয়নি। তাঁর পেশীবহুল চেহারা দেখে কেউ চিনতেই পারছেন না এই সেই 'থাপ্পড়'-এর অভিনেত্রী! সামনের বছরেই 'রেশমি রকেট' ছাড়াও 'লুপ লাপেতা'র জন্যেও তৈরি হচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবন নিয়ে তৈরি হবে 'হাসিন দিলরুবা'। মিতালির চরিত্রে অভিনয় করবেন তাপসী। বোঝাই যাচ্ছে আগামী বছর তিনি মাতিয়ে তুলবেন দর্শকদের।