
শেষ আপডেট: 5 February 2021 13:54
এই টুইটের নীচেই তাপসীকে বি-গ্রেডের অভিনেত্রী বলে কটাক্ষ করেন কঙ্গনা রানাওয়াত। শুধু তাই নয়,বাড়তে বাড়তে লাগামছাড়া কঙ্গনা তুই তুকারি করে কথাও বলতে শুরু করেন। এমনকি তাপসীর মা'কে টেনেও কথা বলতে শুরু করেন তিনি। তাপসীর টুইটের নীচেই কঙ্গনা লেখেন, "তোর মা'কে সবার সামনে গালি দিলে, তুই চুপ করে বসে থাকতে পারবি তো 'ডাম্বো'! জাতীয় স্তরে তাঁকে টেনে নামানো হলে, কিছু বলবি না তো! কিছু তো করার ক্ষমতা নেই...চুপ করে বসে থাক!"
যদিও কঙ্গনার কথার একটি উত্তরও তাপসী সরাসরি দেননি। বরং ঘুরিয়ে তাপসী বলেছেন, "ওঁর ডিএনএর দোষ সম্ভবত। কিংবা আরএনএর। বা প্লেটলেট কাউন্টের সমস্যাও থাকতে পারে। তাই হয়তো এতো টক্সিক মেন্টালিটি ওঁর। তাই এতো অ্যাবুউসিভ!"
শুধু তাইই নয়। গতকাল ইনস্টাগ্রামের স্টোরিতে একটি মিম শেয়ার করেন তাপসী। সেখানে লেখা ছিল, "প্রত্যেকের আলাদা আলাদা মত। কিন্তু 'গ্রেটা থুনবার্গকে স্কুলে পাঠানো নিয়ে সবাই একজোট!" সেই মিমটি শেয়ার করে তাপসী লেখেন, "নিজেদের শিক্ষাদীক্ষার কোনও ঠিক নেই কিন্তু..."
তাপসীর এমন পোস্টের পরেই আবারও শোরগোল শুরু হয় চতুর্দিকে। কাকে ঠুকে মন্তব্য করেছেন, সেটা খানিকটা আন্দাজ করতে পারছেন কেউ কেউ। আসলে গতকাল সকালেই টুইটারে গ্রেটা থুনবার্গকে ঠুকে তাঁকে 'ডাম্ব', 'স্পয়েল্ট ব্র্যাট' বলে বসেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, গ্রেটা স্কুলের পাঠ লাটে তুলে বাম শিবিরের হয়ে কাজ করেন। প্রসঙ্গত চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গ্রেটা থুনবার্গ। সদ্য তরুনীকেও কঙ্গনা ছেড়ে কথা বলছেন না বলেই, হয়তো ঘুরিয়ে তাঁকেই এমন লিখলেন তাপসী। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বলি সেলেবদের এমন টুইট-যুদ্ধ দেখে হতবাক সাধারণ মানুষ।