Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাপসীর হাতে ব্যাট-বল, গভীর মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা শিখছেন তিনি! কিন্তু কেন 

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী না সত্যিকারের খেলোয়াড়, এই মুহূর্তে তাপসীকে দেখলে বোঝা মুশকিল। এই কারণে তাঁকে বিশেষ কৃতিত্ব তো দিতেই হয়। অভিনয় করছেন, বোঝা না গেলে, সেটাই তো আসল অভিনয়। এক্ষেত্রে যেন একটু একটু করে পারদর্শী হয়ে উঠছেন তাপসী পা

তাপসীর হাতে ব্যাট-বল, গভীর মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা শিখছেন তিনি! কিন্তু কেন 

শেষ আপডেট: 28 January 2021 11:30

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী না সত্যিকারের খেলোয়াড়, এই মুহূর্তে তাপসীকে দেখলে বোঝা মুশকিল। এই কারণে তাঁকে বিশেষ কৃতিত্ব তো দিতেই হয়। অভিনয় করছেন, বোঝা না গেলে, সেটাই তো আসল অভিনয়। এক্ষেত্রে যেন একটু একটু করে পারদর্শী হয়ে উঠছেন তাপসী পান্নু। এই তো ক'দিন আগে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছিল 'রেশমি' ওরফে তাপসীকে। এবারে ময়দানে ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে। 'মিঠু'র সঙ্গে সকলের পরিচয় করাতেই প্রস্তুত হচ্ছেন তিনি। ব্যাট, বল হাতে এবারে ময়দান কাঁপাতে, গভীর মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী। তাঁর পরবর্তী গুরুত্বপূর্ণ সিনেমা 'সাবাস মিঠু'। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিকে অভিনয় করবেন স্বয়ং তাপসী। সদ্য শেষ করেছেন 'রেশমি রকেট'-এর শ্যুটিং। ইনস্টাগ্রামে শ্যুটিংয়ের শেষদিনের ছবি পোস্ট করে, টিমের সকলকে তো ধন্যবাদ জানিয়েইছেন, সঙ্গে, রেশমি হয়ে ওঠার জার্নিটা যে তিনি কখনই ভুলতে পারবেন না সেকথাও লিখেছেন। কিছুক্ষণের মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও কয়েকটি ছবি শেয়ার করেন তাপসী। তা দেখেই আরও উত্তেজিত হয়ে পড়েছেন তাপসী-প্রেমীরা। একটি ছবিতে তাপসী লিখে জানিয়েছেন 'লুপ লাপেতা'র জন্যে তিনি শ্যুটিং শুরু করছেন। আর একটি ছবিতে তাপসী জানিয়েছেন তার পাশাপাশি 'সাবাস মিঠু'র জন্যেও তিনি প্রস্তুত হচ্ছেন। চোখে প্রকৃত খেলোয়াড়দের মতো আত্মবিশ্বাস। স্টাউট চেহারা। হাতে গ্লাফস পরে ব্যাট ধরে তিনি দাঁড়িয়ে আছেন। পরপর দু'টো ছবিতে খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই নতুন শক্তিশালী অভিনেত্রীকে। তাপসীর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট আরও উত্তেজিত করে তুলছে নেটিজেনদের। অন্য সিনেমার মতো এবারেও দুর্ধর্ষ অভিনয়ে তিনি মাতিয়ে তুলতে পারবেন কিনা, সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে।

```