
রুবেল ও শ্বেতার বিয়ের ছবি
শেষ আপডেট: 19 January 2025 22:50
দ্য ওয়াল ব্যুরো: শহর শীত মেখেছে গায়ে। নিয়ম মেনে এসেছে মাঘ। আর মাঘ পড়তেই দাস-ভট্টাচার্য পরিবারে হইহই। যেমনটা কথা ছিল হল ঠিক তেমনটাই। জানুয়ারির ১৯-এ বিসমিল্লাহর সানাই আর অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় ছুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।
দমদমের বিবাহবাসরে মহিলা পুরোহিতের পৌরহিত্যেই সম্পন্ন হল শুভ কাজটি। হাজির ছিলেন টলিপাড়ার চেনামুখেরা।
বিয়েতে সাবেকি সাজেই সেজেছিলেন শ্বেতা। এর আগেই জানিয়েছিলেন লাল টুকটুকে বেনারসি নয় বরং তাঁর পছন্দ গোলাপি ঘেঁষা রং। গা ভর্তি গয়না আর ছিমছাম সাজে তিনি যেন অনন্যা। অন্যদিকে বরবেশে রুবেলও কম যান না।
৮ বছরের সম্পর্ক পূর্ণতা পায়নি শ্বেতার। ব্যর্থ প্রেমের অসহনীয় কষ্টে তিনি যখন ধ্বস্ত হচ্ছেন রোজ ঠিক এমনই একটা সময় পাশে পান রুবেলকে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ওঁদের গল্পগুলো অনেকটা একইরকম।
অভাবের সংসার, কঠোর পরিশ্রম, সাফল্য। মনের মিল হতে বেশি সময় লাগেনি। অবশেষে পূর্ণতা পেল তাঁদের ভালবাসা। রিসেপশন আগামী ২১ জানুয়ারি।