Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাড়গিলে চেহারা নিয়ে বাজিমাত রণদীপের, ওটিটিতে আসছে বীর সাভারকর, কোথায় দেখবেন

২২ মার্চ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রণদীপ হুডা অভিনীত ও পরিচালিত বীর সাভারকর।

হাড়গিলে চেহারা নিয়ে বাজিমাত রণদীপের, ওটিটিতে আসছে বীর সাভারকর, কোথায় দেখবেন

শেষ আপডেট: 30 March 2024 21:37

দ্য ওয়াল ব্যুরো: ৩০ কিলো ওজন ঝরিয়ে ফেলেছেন রণদীপ হুডা। অমন সন্দুর মাসকিউলার বডি শুকিয়ে কেমন চিমসে পানা হয়ে গেছে। রোগা হাড় জিরজিরে চেহারা নিয়েই বক্স অফিস কাঁপাচ্ছেন। মুক্তির পরেই রমরম করে চলছে বীর সাভারকর। প্রথম দিনেই আয় হয়েছে প্রথম দিনেই ১ কোটি ১৫ লক্ষ। তার থেকেও বড় ব্যাপার হল বীর সাভারকর নিয়ে এতটাই চর্চা হচ্ছে যে মুক্তির সাতদিনের মাথায় ওটিটিতে রিলিজ করছে ছবিটি।

২২ মার্চ সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রণদীপ হুডা অভিনীত ও পরিচালিত বীর সাভারকর। আর ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি। কোথায় স্ট্রিমিং হবে সে নিয়ে কৌতুহলও তুঙ্গে। শোনা যাচ্ছে, জি ফাইভে মুক্তি পেতে পারে বীর সাভারকর। মে মাসের শেষে বা জুনের শুরুতেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই প্রসঙ্গে ছবি নির্মাতার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দেশপ্রেমে ভরপুর ছবিটি দর্শকদের মন জয় করেছে। সবচেয়ে বেশি যেটা দর্শকদের টেনেছে তা হল বীর সাভারকর চরিত্রে অভিনয় করা রণদীপ হুডা। চেহারায়, চাউনিতে, কথায় এক্কেবারে যেন বিনায়ক দামোদর সাভারকর। তেমনই রোগা চেহারা, তোবড়ানো গাল, চোখে চশমা। রণদীপ যেন চরিত্রের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে গেছেন।

রণদীপের চেহারার ট্রান্সফরমেশন ছবির অন্যতম ইউএসপি। সাভারকারের চেহারার সঙ্গে মিলিয়ে নিজের ট্রান্সফরমেশন করেছেন। রোগা শরীর, তোবড়ানো গাল, ওভারসাইজ শর্টসে শার্টলেস রণদীপকে চেনাই দায়। বীর সাভারকার চরিত্রে তাঁর লুক কেমন হবে তারই একটা হাইলাইট দিয়েছিলেন ইনস্টাগ্রামে। আর সেটা দেখার পরই বীর সাভারকর চর্চায় চলে আসে। অ্যাকশন ছবি হোক বা থ্রিলার, যে কোনও চরিত্রেই ফিট করে যান রণদীপ। তাঁর চেহারার এই বদলকেও প্রশংসার চোখেই দেখছেন অনুগামীরা। 

'স্বতন্ত্র বীর সাভারকার'-এ রণদীপ হুডার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে। এই ছবির জন্য একটি টাকাও পারিশ্রমিক নেননি। বিনা পরিশ্রমিকে কাজ করে ট্রোলের শিকারও হয়েছেন পবিত্র রিস্তা খ্যাত এই অভিনেত্রী।


```