
শেষ আপডেট: 24 December 2020 06:51
সম্প্রতি স্বস্তিকা তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন এই সিজনের একটি পোস্টার। ক্যাপশনে লেখেন, 'ভালবাসা মানে একটা গল্প সম্পূর্ণ করা, কোনও কিছু জয় করা নয়!' অন্তরঙ্গ মুহূর্তে কাদা মেখে রয়েছেন সতীশ এবং রাবেয়া। দুটো শরীর যেন আষ্টেপৃষ্ঠে একে অপরকে জড়িয়ে রেখেছে, ঠোঁটে ঠোঁট, আলো-আঁধারি পরিবেশে যেন কোনও আগল মানছে না তাঁদের প্যাশন। এই ভরা শীতে এই দৃশ্যের ছবি দেখে নেটিজেনরাও যেন চাঙ্গা হয়ে উঠেছেন। তাই সর্বত্র চর্চা এখন 'চরিত্রহীন'-এরই।
এর আগে টিজার রিলিজের সময় দেখা গেছে সতীশকে নৌকোয় বসে পুরনো স্মৃতি মনে করতে কিরণকে নিয়ে। তিনি যেন সময়ের সঙ্গে পুরনো স্মৃতিকে হারিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন। বোঝাতে চাইছেন নতুন দৃশ্যের অপেক্ষায় থাকে মানুষ। কিরণকে দেখে চিৎকার করে ডাকছেন সতীশ। অন্যদিকে, স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে এই ওয়েব সিরিজের বোল্ড লুকে। যা আবার ও হয়ে উঠেছে নেটিজেনদের চর্চার বিষয়। তাঁর মুখেই শোনা যাচ্ছে- ‘ভালোবাসতে ভুলে যাচ্ছে মানুষ।' তবে সতীশ স্বীকার করেছেন, ভালবাসা পাওয়া প্রচন্ড কষ্ট।' আবার তিনি বলছেন ভালবাসাতে পাগলামি না থাকলে, সেটাকে লোকে পর্ণগ্রাফী বলবে!
চরিত্রহীনের আগের দুটো সিজনেই ছিলেন সৌরভ দাস ও নয়না গঙ্গোপাধ্যায়। সতীশ ও কিরণময়ীর প্রেমকাহিনিকে তাঁরাই বাস্তব করে তুলেছেন ফ্যানেদের কাছে। আবার এই সিজনে একেবারে নতুন চরিত্রে সাইকোলজিস্ট রাবেয়ার ভূমিকাতে দেখা যাবে 'তাসের ঘর'-এর সুজাতাকে।
বাংলা ওয়েব সিরিজেই যে স্বস্তিকা বাজিমাত করেছেন এমন নয়, তাঁর গুণের কদর আজ গোটা ইন্ডাস্ট্রি করে। বিভিন্ন ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন।