Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বস্তিকার মুকুটে নতুন পালক! 'পাতাললোক'-এর জন্য পেলেন 'ক্রিটিক চয়েস' পুরস্কার

দ্য ওয়াল ব্যুরো: বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে অনেক আগেই তিনি পা রেখেছেন। ভিনরাজ্যের বড় বড় অভিনেতাদের সামনে ভয় সিঁটিয়ে তো যাননি, বরং কখনও কখনও নামকরা তারকাদের টেক্কা দিয়েছেন তিনি। তিনি বাংলার এক এবং অদ্বিতীয়, বোল্ড অ্যান্ড বিউটিফ

স্বস্তিকার মুকুটে নতুন পালক! 'পাতাললোক'-এর জন্য পেলেন 'ক্রিটিক চয়েস' পুরস্কার

শেষ আপডেট: 15 February 2021 11:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে অনেক আগেই তিনি পা রেখেছেন। ভিনরাজ্যের বড় বড় অভিনেতাদের সামনে ভয় সিঁটিয়ে তো যাননি, বরং কখনও কখনও নামকরা তারকাদের টেক্কা দিয়েছেন তিনি। তিনি বাংলার এক এবং অদ্বিতীয়, বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবারে জাতীয় স্তরে তাঁর গুণের জয়গান গাইছেন সকলে। সোশ্যাল মিডিয়ার পাতায় এক দুর্দান্ত খুশির খবর শেয়ার করলেন স্বস্তিকা নিজেই। আরও একবার গোটা বাংলা গর্বিত তাঁর জন্য। তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে সুস্মিতা সেনের মতো মানুষকেও। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে, হিন্দি ওয়েব সিরিজ 'পাতাললোক'-এর বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেসের শিরোপা জিতে নিয়েছেন স্বস্তিকা। ১৪ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এই অনুষ্ঠানটি হয়, আর সেখানেই নাম ঘোষণা করা হয় স্বস্তিকার। https://twitter.com/swastika24/status/1360993251310792704 টিটু সেনের ছবি 'পাতাললোক’ নেটিজেনদের কাছে সবথেকে চর্চিত একটি ওয়েব সিরিজ। এই সিরিজে বাকি অভিনেতাদের সঙ্গে চোখ টেনেছেন বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, তাই হয়তো আরও বেশি করেই উৎসাহী স্বস্তিকার ফ্যানেরা। সাংবাদিক সঞ্জীব মেহরার স্ত্রী ডলি মেহরার ভূমিকায় রয়েছেন স্বস্তিকা, আর জিতে নিয়েছেন মানুষের মন। চরিত্রটি এমনিতে কমপ্লেক্স শেডে তৈরি। সারাক্ষণ একটা উদ্বেগ কাজ করে ডলির মধ্যে, যাকে চিকিত্‍সার পরিভাষায় বলে অ্যাঙজাইটি ডিস-অর্ডার। স্বামী সঞ্জীবের সঙ্গে পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ডলির চরিত্রটি নিপুণভাবে এঁকেছেন স্বস্তিকা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর ও আশ্রয়হীন একটি কুকুর, সাবিত্রীর সম্পর্ক।ডলি চরিত্রটি বাঙালি আর কলকাতার বাঙালিদের কুকুর প্রেম স্বস্তিকার অভিনয়কে আরও রিয়েল করে তুলেছে। 'তাসের ঘর'-এর 'সুজাতা' কিংবা 'পাতাললোক'-এর 'ডলি' যে চরিত্রই হোক না স্বস্তিকার নিজের ম্যাজিক কাজ করে সবেতেই। তাই ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে আরও অনেকের সঙ্গে তাঁর নাম থাকলেও, প্রথমার তকমাটা তিনি জিতে নিয়েছেন।

```