Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরিন্দমের মিথ্যে শুনতে শুনতে বিরক্ত, ব্লকও করে দিয়েছি: স্বস্তিকা 

শনিবার রাত থেকেই এই ছবিকে ঘিরে শুরু হয়েছে চর্চা। কাঠগড়ায় খোদ অরিন্দম, যিনি এই ছবির প্রযোজকও বটে। ছবির সহকারী পরিচালক মধুবন্তী মুখোপাধ্যায় দাবি করেছেন, এই ছবির নামেই পরিচালক অরিন্দম।

অরিন্দমের মিথ্যে শুনতে শুনতে বিরক্ত, ব্লকও করে দিয়েছি: স্বস্তিকা 

'দুর্গাপুর জংশন' তরজা জারি!

শেষ আপডেট: 27 April 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছে 'দুর্গাপুর জংশন'। মুখ্য ভূমিকায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়...পরিচালক, অরিন্দম ভট্টাচার্য। শনিবার রাত থেকেই এই ছবিকে ঘিরে শুরু হয়েছে চর্চা। কাঠগড়ায় খোদ অরিন্দম, যিনি এই ছবির প্রযোজকও বটে। ছবির সহকারী পরিচালক মধুবন্তী মুখোপাধ্যায় দাবি করেছেন, এই ছবির নামেই পরিচালক অরিন্দম। অধিকাংশ কাজই করেছেন তিনি ও প্রসেনজিৎ চৌধুরী। শুধু তাই নয়, মধুবন্তী এও অভিযোগ করেন, প্রাপ্র্য পারিশ্রমিকের পুরোটা এখনও পাননি তিনি। অরিন্দম এই অভিযোগ অস্বীকার করলেও ছবির নায়িকা অর্থাৎ স্বস্তিকা কিন্তু পাশে দাঁড়ালেন মধুবন্তীরই। 

সমাজমাধ্যমে এ দিন স্বস্তিকা লেখেন, "এই ছবি আমাদের। জানি না কেন এখনও পরিচালককে ক্রেডিট দেওয়া হচ্ছে। ছবির ক্লাইম্যাক্স নিয়ে অনেক কথা হচ্ছে। আবারও বলছি, ছবির ক্লাইম্যাক্স, চিত্রনাট্য আমরা দুই অভিনেতা এবং প্রসেনজিৎ ও মধুবন্তী করেছেন। পরিচালক তো তখন ঘুমিয়ে ছিলেন।" 

এখানেই না থেমে স্বস্তিকা আরও যোগ করেন, " শুনলাম উনি বাজার থেকে অনেক টাকা তুলেছেন। কিন্তু অনেক টেকনিশিয়ান এখনও টাকা পায়নি।" স্বস্তিকা 'দুর্গাপুর জংশন'-এর প্রিমিয়ারে আসেননি। জানিয়েছিলেন, এবার থেকে কোনও প্রিমিয়ারে তিনি যাবেন না। প্রিমিয়ারে বেছে বেছে বিশেষ মানুষদের আমন্ত্রণ জানানো হয়, এ একেবারেই পছন্দ নয় তাঁর। 

স্বস্তিকা তাঁর পোস্টে লেখেন, "আমি অরিন্দমকে জিজ্ঞাসা করি, 'আপনি প্রিমিয়ারে বুমকে ডেকেছেন?' উনি আমায় বলেন, 'কে বুম'? বুম একজন মেকআপ আর্টিস্ট যিনি এর আগেও দুটি ছবিতে ওর সঙ্গে কাজ করেছেন। ওর মিথ্যে শুনতে শুনতে আমি বিরক্ত। ব্লকও করে দিয়েছি। কেউ যদি আগামীতে ওর সঙ্গে কাজ করেন জেনে রাখুন, টাকা নাও পেতে পারেন। এমন কিছু কাজ করতে হতে পারে যা হয়তো আপনাকে আগে বলা হয়নি। সিনেমা চললেই মঙ্গল, কিন্তু সমস্ত বাহবা আমি গোটা টিমকে দেব।" অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম। তাঁর দাবি, কোনও অভিযোগ থাকলে তা যেন গিল্ড বা ফেডারেশনকে জানানো হয়।


```