Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার 'ডল হাউস'-এ স্বস্তিকা, সমাজের মজ্জায় ঢুকে থাকা পুরুষতন্ত্রের গল্প বলছেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় দক্ষতাতে মুগ্ধ সকলেই। শুধু তাঁর অভিনয় নয়, তাঁর বলিষ্ঠতা, ঠোঁটকাটা কথাবার্তা, সোজসাপটা বক্তব্যের ফ্যান নেটিজেনরা। তিনি বারবার মুখের ওপরে সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন। আরও একবার সম

এবার 'ডল হাউস'-এ স্বস্তিকা, সমাজের মজ্জায় ঢুকে থাকা পুরুষতন্ত্রের গল্প বলছেন অভিনেত্রী

শেষ আপডেট: 9 February 2021 10:24

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় দক্ষতাতে মুগ্ধ সকলেই। শুধু তাঁর অভিনয় নয়, তাঁর বলিষ্ঠতা, ঠোঁটকাটা কথাবার্তা, সোজসাপটা বক্তব্যের ফ্যান নেটিজেনরা। তিনি বারবার মুখের ওপরে সাদাকে সাদা আর কালোকে কালো বলেছেন। আরও একবার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পুরুষতন্ত্র রয়েছে তারই গল্প বলবে তাঁর নতুন কাজ 'গুড়িয়া ঘর'। নরওয়ের কিংবদন্তি নাট্যকার হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক 'ডল হাউস' অভিনীত হয়েছে মঞ্চে। হিন্দি নাট্যরূপের নাম দেওয়া হয়েছে 'গুড়িয়া ঘর।' যাঁরা এত দিন মঞ্চে দেখতে পারেননি, এ বার 'জি ফাইভ'-এর দৌলতে দর্শকরা যখন ইচ্ছে নিজের ফোনে বা ল্যাপটপে দেখতে পাবেন এই নাটক। এর আগে 'টাটা স্কাই'-এ দেখানো হয়েছিল 'গুড়িয়া ঘর।' সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মঞ্চাভিনয়ের কিছু টুকরো মন্তাজ দেখতে পাওয়া যাচ্ছে এই ভিডিয়োতে। পাশাপাশি চলছে স্বস্তিকার বিশ্লেষণ, ও সমাজ সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে মতামতও। "'গুড়িয়া ঘর'-এ আমার চরিত্রটির নাম কেয়া। আমরা এখনও এমন একটি সমাজে বাস করি, যার রন্ধ্রে রন্ধ্রে পুরুষতন্ত্র রয়েছে। কেয়া ও তার স্বামীর দাম্পত্য জীবনেও পুরুষতন্ত্রের দাপট, সবসময় এটাই বলা হয় যে আমি তোমার স্বামী আর তুমি আমার কথা শুনতে বাধ্য।" স্বস্তিকা জানান ভিডিওটিতে। ইতিমধ্যেই সেই ভিডিও নেটপাড়াতে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: স্বস্তিকার নতুন লুক, 'শ্রীমতী'দের হয়ে বলবেন নিজের কাছে ফিরে আসার গল্প

'জি থিয়েটার' প্রযোজিত এই নাটকটি পরিচালনা করেছেন রঞ্জিত কপূর। অভিনয়ে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, রত্নাবলী ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্যের মতো তরকারা।

```