
শেষ আপডেট: 4 February 2021 15:40
শুধু তাই নয়, এই টুইটটির আগেও কৃষকদের পাশে দাঁড়িয়েই কথা বলেলেন স্বস্তিকা। বস্তুত কৃষক আন্দোলনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, সকলেই কাকতালীয় ভাবে একইদিনে হঠাৎ করে কেন সরব হলেন 'ইন্ডিয়া এগেন্স্ট প্রোপাগান্ডা' নিয়ে? তাই নিয়েই ট্যুইটারে টুইট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে কেন কেউ মুখ খোলেননি দেশের পরিস্থিতি নিয়ে, হঠাৎ করে একই দিনে সকলের একই বক্তব্য নিয়ে পোস্ট করার পেছনে কী রহস্য রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি টুইট করে লেখেন, "কী ঘটল? এমন কী ঘটল যার জন্য হঠাৎ করে আজকে একই দিনে সকলকে 'হ্যাসট্যাগ' দিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে? বিষয়টা কতটা কাকতালীয় না?"
https://twitter.com/swastika24/status/1357246615828918272?s=20
দীর্ঘদিন ধরে ভারতে চলছে কৃষক আন্দোলন। নতুন কৃষিবিলের বিরোধিতা করে পথে নেমেছেন চাষীরা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। দেশের সীমানা পেরিয়ে আন্দোলেনর আঁচ পড়েছে বিদেশেও, কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পপ সেনসেশন রিহানা থেকে গ্রেটা থুনবার্গ। তবে তাঁদের বিরোধিতা করে কড়াভাবে সুর চড়িয়েছেন বলিউডের প্রথম সারির সেলেবরা। শুধু বলিউড নয় খেলার জগতের শচীন, বিরাট থেকে শুরু করে সঙ্গীত জগতের লতা জিও 'ইন্ডিয়া এগেন্স্ট প্রোপাগান্ডা' বলে হ্যাসট্যাগ দিয়ে পোস্ট করেছেন।
স্বস্তিকার পোস্ট স্পষ্টভাবেই বুঝিয়ে দেয় তাঁর অবস্থান ঠিক কোন দিকে রয়েছে এই মুহূর্তে। আর তিনি সব গণ্যমান্য ব্যক্তিদের কিঞ্চিৎ হলেও 'ঠুকে'ছেন তিনি, সেটাও স্পষ্ট হয়ে ওঠে। সেই সঙ্গে কৃষকদের পাশেও যে রয়েছে, অন্তত নৈতিক সমর্থন জানাচ্ছেন সে বিষয়ে সন্দেহ নেই! এর আগেও দেশের ও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়েও তাঁকে মুখ খুলতে দেখা গেছে। বরাবরই নিজের বাকস্বাধীনতাকে প্রাধান্য দিয়েছেন স্বস্তিকা। যা সঠিক মনে করেছেন, নিজের মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সেই পদক্ষেপই গ্রহণ করেছেন। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।