Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নওয়াজউদ্দিন, তাপসীদের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কারের দৌড়ে স্বস্তিকা

দ্য ওয়াল ব্যুরো: বাংলার উঠোন পেরিয়ে জাতীয় স্তরে অনেক আগেই তিনি পা রেখেছেন। ভিনরাজ্যের বড় বড় অভিনেতাদের সামনে ভয় সিঁটিয়ে তো যানই নি, বরং কখনও কখনও নামকরা তারকাদের টেক্কা দিয়েছেন তিনি। তিনি বাংলার এক এবং অদ্বিতীয়, বোল্ড অ্যান্ড বিউটি

নওয়াজউদ্দিন, তাপসীদের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কারের দৌড়ে স্বস্তিকা

শেষ আপডেট: 29 January 2021 09:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলার উঠোন পেরিয়ে জাতীয় স্তরে অনেক আগেই তিনি পা রেখেছেন। ভিনরাজ্যের বড় বড় অভিনেতাদের সামনে ভয় সিঁটিয়ে তো যানই নি, বরং কখনও কখনও নামকরা তারকাদের টেক্কা দিয়েছেন তিনি। তিনি বাংলার এক এবং অদ্বিতীয়, বোল্ড অ্যান্ড বিউটিফুল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবারে জাতীয় স্তরে তাঁর গুণের জয়গান গাইছেন সকলে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাতায় এক দুর্দান্ত খুশির খবর শেয়ার করলেন স্বস্তিকা নিজেই। কী খবর! এবারে 'দ্য ফিল্ম ক্রিটিকস গোল্ড' ২০২০ সালের ভারতের সেরা ১০ টি সিনেমার তালিকা প্রকাশ করেছে গতকাল। বলিউড ছাড়াও বেশ কিছু দক্ষিণী সিনেমা, এবং একমাত্র বাংলা সিনেমা, স্বস্তিকা অভিনীত 'তাসের ঘর' সেখানে স্থান পেয়েছে। শুধু তাই নয়, গোটা দেশের অত্যন্ত গুণী সেরা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মনোনয়নপত্রে স্বস্তিকা ছাড়াও রয়েছেন আরও একজন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তাছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম, ঐশ্বর্য রাজেশ, শিল্পী মারওয়াহা। অন্যদিকে সেরা অভিনেতাদের মধ্যে মনোনীত হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, মনোজ বাজপেয়ী সহ আরও অনেকে। https://twitter.com/swastika24/status/1354730554932031491?s=08 লকডাউনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছিল পরিচালক সুদীপ রায় পরিচালিত 'তাসের ঘর'। ঘরের মধ্যে একাকিত্বে ভোগা এক গৃহবধূর গল্প নিয়েই তৈরি হয়েছিল 'তাসের ঘর'। সেসময় সিনেমার কাহিনি নিয়ে সমালোচনা করা হলেও, স্বস্তিকার অভিনয় নিয়ে কেউ কোনও প্রশ্ন তোলেননি। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, ২০২০ সাল তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বছর। গত বছরে তিনি বাবাকে হারালেও, কাজের জন্য শতব্যস্ততার মধ্যে কেটেছে তাঁর। বিভিন্নরকমের চরিত্রে নিজেকে ভেঙে গড়ে অভিনয় করেছেন তিনি। প্রতিটাই তাঁর মনের কাছাকাছি। স্বাভাবিকভাবেই স্বস্তিকা যেমন আনন্দে আত্মহারা, তেমনই বাঁধাভাঙা উচ্ছ্বাস তাঁর অনুরাগীদের।

```