Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠোঁটে গরম চায়ের ছ্যাঁকা, তাতে কী! সৌন্দর্যের ধারণা ভেঙেচুরে আবারও সরব স্বস্তিকা

দ্য ওয়াল ব্যুরো: শুধু বছরের একটা দিন নয়, প্রতিটা দিনই যেন স্বস্তিকা বিশেষভাবে 'নারী দিবস' উদযাপন করেন। তিনি বরাবরই সরব। প্রতিবাদে সোচ্চার। সোশ্যাল মিডিয়ায় সরাসরি তাঁর পোশাক, চুলের রঙ, লিপস্টিকের রঙ, দেহের গঠন নিয়ে আক্রমণ, এমনকি গালিগাল

ঠোঁটে গরম চায়ের ছ্যাঁকা, তাতে কী! সৌন্দর্যের ধারণা ভেঙেচুরে আবারও সরব স্বস্তিকা

শেষ আপডেট: 1 February 2021 13:04

দ্য ওয়াল ব্যুরো: শুধু বছরের একটা দিন নয়, প্রতিটা দিনই যেন স্বস্তিকা বিশেষভাবে 'নারী দিবস' উদযাপন করেন। তিনি বরাবরই সরব। প্রতিবাদে সোচ্চার। সোশ্যাল মিডিয়ায় সরাসরি তাঁর পোশাক, চুলের রঙ, লিপস্টিকের রঙ, দেহের গঠন নিয়ে আক্রমণ, এমনকি গালিগালাজ করা হলে, পাল্টা জবাব তিনিও দেন। চুপ থাকার মেয়ে তো তিনি নন। দু'বছর আগে তাঁর বুকের গড়ন নিয়ে কুশ্রী মন্তব্যের প্রতিবাদে যেমন সপাটে জবাব দিয়েছিলেন, তেমনই আরও একবার বাহ্যিক সৌন্দর্যের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী। স্বস্তিকা মানেই হাটকে ব্যাপার। শুধু লুকস নয়, দৃষ্টিভঙ্গিও। অভিনেত্রী বরাবরই স্পষ্টবক্তা। তাঁর প্রতিটা কথায় যুক্তি খুঁজে পান প্রায় সকলেই। যেমন সাহসী, তেমনই তিনি কতটা নরম মনের অধিকারী, সেটা আর অজানা নেই আর কারও। অভিনেত্রীর কথা, চালচলন, দৃষ্টিভঙ্গি প্রতিবারই তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের অনুপ্রেরণা জোগায়। এবারেও তার অন্যথা হল না। দু'দিন আগেই মেয়ের জন্মদিনে তুমুল নাচে নেটমঞ্চ কাঁপিয়েছেন স্বস্তিকা। তার কয়েক ঘণ্টার মধ্যেই একটি পোস্ট করে জানালেন, কিছুদিন আগেই তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সকালে গরম চা চলকে পড়েছিল মুখে। ঠোঁটের নীচে পুড়েও গেছে অনেকটা। তাতে কী! সেই নিয়েই সেজেগুজে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, "অন্যের মধ্যে যে আলো তুমি দেখতে পাও, সেটাই তোমার মনের মধ্যে জ্বলছে। যে তোমার আলো খুঁজে দেবে, তাঁকে ধরে রাখো।" না, এবারে আর মুখে চড়া মেকআপ নেই। কানের পাশে কাঠগোলাপ। কচি কলাপাতা রঙের পোশাক। চোখে চশমা। রোদের দিকে মুখ করে সেলফি তুলেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, "হঠাৎ করেই চা পড়ে যায়। ঠোঁটের নীচে পুড়েও গিয়েছিল। তখন আমার স্কিন হিল হচ্ছিল। আমিও সেরে ওঠার চেষ্টা করছিলাম। ইনস্টাগ্রামের 'যোগ্য' ছবি তুলতে গিয়ে নিজেদের ক্ষতি কর না কখনও।" এখানেই শেষ নয়। অভিনেত্রী এও লিখেছেন, "নিজের মুখে, শরীরে, মনে কখনও অযথা মেকআপ লাগিয়ো না। যা স্বাভাবিক নয়, সমাজের সামনে সেভাবে নিজেকে তুলে ধর না। তুমি তোমার মতো থাকো। নিজেকে ভালবাসো।"

আরও পড়ুন: আমার বুক সুডোল নয়, তো! আমি গর্বিত মা

স্বস্তিকা মানেই অনুরাগীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস। তার কারণও সঙ্গত। 'সাইজ জিরো', 'ফেয়ার এন্ড লাভলি'র জমানায় নিজেদের চেহারা নিয়ে বহু মেয়ের চাপা আক্ষেপ থাকে। কেউ প্রকাশ করেন, কেউ প্রকাশ করেন না। একুশ শতকে দাঁড়িয়ে 'ফর্সা, স্লিম ,সুন্দর' হয়ে ওঠার দৌড়ে অংশগ্রহণ করে, নিজেরাই যে নিজেদের অসম্মান করছেন, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন স্বস্তিকা। পুড়ে যাওয়া চিবুকের ছবিতেও ভালবাসা জানাচ্ছেন স্বস্তিকার অনুরাগীরা। কারও কারও মতে, আরও একবার যেন‌ স্বস্তিকা প্রমাণ করলেন তিনি আলাদা। তিনি সবার চেয়ে আলাদা।‌

```