‘বৌদি’ শব্দটা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও আলাদা। তিনি এই শব্দটাকে কখনও সেক্সি বা লাস্টি হিসেবে দেখেননি। তাঁর কাছে ‘বৌদি’ মানে মিষ্টি, কাছের একজন মানুষ।
.jpeg.webp)
কেন বৌদিদের প্রেমে পড়ে কমবয়সী ছেলেপুলেরা?
শেষ আপডেট: 25 February 2026 23:01
দ্য ওয়াল ব্যুরো: রঙের ব্যাপারে তাঁর পছন্দ স্পষ্ট এবং ব্যক্তিগত। সাদা তাঁর সবচেয়ে প্রিয়, আর কালো ঠিক উল্টো। তাই নিজের পছন্দ-অপছন্দ নিয়ে কোনও রাখঢাক করেন না (Swastika Mukherjee) স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যারম খেলতে বসে সেই মনোভাবই আবার সামনে এল। বোর্ডে সাদা ঘুটি না থাকায় তিনি বেছে নিলেন হলুদ। যেন পছন্দের বাইরে গিয়েও নিজের মতো সিদ্ধান্ত নিতে জানেন তিনি। সাক্ষাৎকারের শুরুতেই বললেন, কালো রঙের জামাকাপড় তিনি পরতে পছন্দ করেন না।
এই কথার প্রমাণ পাওয়া যায় তাঁর ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলেই। সেখানে তাঁর বেশিরভাগ ছবিতেই দেখা যায় উজ্জ্বল, রঙিন পোশাক। যেন নিজের ব্যক্তিত্বের মতোই তাঁর পোশাকেও আছে বৈচিত্র্য আর আত্মবিশ্বাস।
কথা যত এগোয়, ততই সামনে আসে তাঁর কাজের দর্শন। এত বছর ধরে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন, সিনেমা, সিরিজ, বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তবু তিনি মনে করেন, নিজেকে একই জায়গায় আটকে রাখা উচিত নয়। তাঁর কথায়, তিনি চান না কেউ বলুক যে তাঁর পুরনো কাজগুলোই সবচেয়ে ভালো ছিল। তিনি নিজেকে বারবার নতুনভাবে দেখতে চান। যে ধরনের চরিত্র আগে করেননি, সেই চ্যালেঞ্জই নিতে চান।
এই ভাবনাই তাঁকে নতুন ছবি ‘প্রমোটার বৌদি’ (Promoter boudi)-তে কাজ করতে উৎসাহ দিয়েছে। এই চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানালেন, কালিপটকা সিরিজের সীমার সঙ্গে এই বৌদির কোনও মিল নেই। দুই চরিত্র সম্পূর্ণ আলাদা। এই বৌদির নিজস্ব স্টাইল আছে, নিজস্ব উপস্থিতি আছে, বললেন, ‘কেত আছে, রোয়াবি আছে’।
‘বৌদি’ শব্দটা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও আলাদা। তিনি এই শব্দটাকে কখনও সেক্সি বা লাস্টি হিসেবে দেখেননি। তাঁর কাছে ‘বৌদি’ মানে মিষ্টি, কাছের একজন মানুষ।
কেন কমবয়সী ছেলেরা বৌদিদের প্রতি আকৃষ্ট হয়? এই প্রশ্নের উত্তরে তিনি খুব সহজভাবে বললেন, বৌদি এমন একজন, যিনি মায়ের মতো যত্ন করেন, কিন্তু মা নন। আবার দিদির মতো কাছের, কিন্তু দিদিও নন। এই সম্পর্কের ভেতরে একটা আলাদা জায়গা আছে। বৌদির কাছে এমন অনেক কথা বলা যায়, যা অন্য কাউকে বলা যায় না। নিজের প্রেমের কথা, ব্যক্তিগত সমস্যা, এমনকি টাকা দরকার হলেও বলা যায়। বাড়ি ফিরতে দেরি হলে বৌদিকে জানানো যায়। এই সম্পর্কের ভিত্তি হল ভরসা আর বিশ্বাস।’