Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মা-মেয়ের রসায়ন জমে ক্ষীর! দেখে নিন স্বস্তিকার 'বেস্টফ্রেন্ড'কে

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা ঠোঁটকাটা, স্বস্তিকা সাহসী। স্বস্তিকা সপাটে সোজাকে সোজা, বাঁকাকে বাঁকা বলেন। নিজের ছন্দে চলেন জীবনে, ইচ্ছের ডানা মেলে ওড়েন নীলাকাশে আর অন্যদেরও উড়তে অনুপ্রেরণা যোগান। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে তিনি

মা-মেয়ের রসায়ন জমে ক্ষীর! দেখে নিন স্বস্তিকার 'বেস্টফ্রেন্ড'কে

শেষ আপডেট: 20 January 2021 07:36

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা ঠোঁটকাটা, স্বস্তিকা সাহসী। স্বস্তিকা সপাটে সোজাকে সোজা, বাঁকাকে বাঁকা বলেন। নিজের ছন্দে চলেন জীবনে, ইচ্ছের ডানা মেলে ওড়েন নীলাকাশে আর অন্যদেরও উড়তে অনুপ্রেরণা যোগান। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে তিনি তাঁর বেস্টফ্রেন্ডের সম্পর্কে জানান। এমনিতেই তাঁকে নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই, তার ওপরে এখন তাঁর প্রিয় বন্ধুর নাম জানতে পেরে বেজায় খুশি নেটাগরিকরা। স্বস্তিকার অভিনয় নিয়ে কথা হয়। কিন্তু অভিনেত্রী স্বস্তিকার আরও একটি পরিচয় রয়েছে, সেখানে গ্ল্যামারের চাকচিক্য নেই আছে কেবল মায়ের মমতা। আর স্বস্তিকার সেই প্রিয় মানুষটি হলেন, তাঁর একমাত্র কন্যা অন্বেষা। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন,"বেস্টফ্রেন্ড ফর লাইফ"। এই ছবি আবেগে ভাসিয়েছে বহু মানুষকে, পেয়েছে প্রচুর লাইক আর কমেন্ট। এর আগেও মা-মেয়ের এই জুটি মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। 'পরমা' বুটিকের জন্য মা-মেয়ে একসঙ্গে কাজও করেছেন। শাড়িতে তাক লাগিয়েছেন অন্বেষা। ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে অন্বেষার ফ্যান ফলোয়ার্স। মা-মেয়ের সম্পর্কের রসায়ন বেশ হিট নেটিজেনদের মধ্যে, তাঁদের সম্পর্কের গভীরতা ছুঁয়ে যায় যে কোনও মাকে, মেয়েকে। অভিনেত্রী স্বস্তিকা, কোথাও যেন ছাপিয়ে যান মা স্বস্তিকা- হয়ে ওঠেন ঘরের মেয়ে। সম্প্রতি ধূসর রঙের গাউন পরা অভিনেত্রী। পোস্টে তাঁকে দেখা যাচ্ছে বেশ সাহসী ভঙ্গিতে। হাতে পানীয়ের গ্লাস, ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাঁকে। সেখানে স্পষ্ট তাঁর ক্লিভেজ, আর এই নিয়েও নান ট্রোলের মুখে পড়তে হয়েছে স্বস্তিকাকে, যদিও স্বস্তিকা কোনও রকম বাজে কথাকে প্রশ্রয় দেন না। আর সেটা আরও ভাল করে বুঝিয়ে দিয়েছেন, এই ছবির ক্যাপশনে। তিনি লেখেন, 'যদি তোমার থাকে, তাহলে তুমিও দেখাও'।

```