'সাহস...না থাক ওটা আছে, পাকা চুল আর দিওনা', সরস্বতীর কাছে স্বস্তিকার আবদার
দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা মানে ঠোঁটকাটা, স্বস্তিকা মানে সাহসী, স্বস্তিকা মানে বোল্ড অ্যান্ড বিউটিফুল। বারবার নিজের বক্তব্য ও অভিনয় দক্ষতায় মন জিতে নিয়েছেন দর্শকদের। এবার সরস্বতী পুজোতে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন বং সুন্দরী।
এই দিন বাঙ
শেষ আপডেট: 17 February 2021 07:57
দ্য ওয়াল ব্যুরো: স্বস্তিকা মানে ঠোঁটকাটা, স্বস্তিকা মানে সাহসী, স্বস্তিকা মানে বোল্ড অ্যান্ড বিউটিফুল। বারবার নিজের বক্তব্য ও অভিনয় দক্ষতায় মন জিতে নিয়েছেন দর্শকদের। এবার সরস্বতী পুজোতে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন বং সুন্দরী।
এই দিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে দেবীর কাছে আবদারের লিস্ট নিয়ে হাজির হলেন স্বস্তিকা। সাহস তাঁর দিব্য রয়েছে, তাই সাহসটা চিনি চাননি দেবীর কাছে। কিন্তু চেয়েছেন অন্য কিছু। ছবি পোস্ট করে তিনি লেখেন, "বিদ্যে দাও, বুদ্ধি আরেকটু দাও, বোধ দাও, আরো একটু চেতনা।"

কিন্তু এইটুকুতেই শেষ নয়। তাঁর আবদারের ঝুলিতে রয়েছে আরও একটা দাবি। পাকা চুল যেন না গজায় সেই আবদারও তিনি রেখেছেন বাগদেবীর কাছে।

বসন্ত পঞ্চমীতে মেতে উঠলেন এই সুইট সিক্সটিন। হলুদ শাড়িতে তাক লাগালেন। এমনিতেই তাঁর সৌন্দর্যে মজে রয়েছেন নেটিজেনরা, তারওপরে তাঁর এই নতুন লুক ফ্যানেদের ধুকপুকুনিকে বাড়িয়েছে। শুধু একা স্বস্তিকা নন, তাঁর পাশে একই ভাবে নজর কেড়েছেন মীরও। হলুদ পাঞ্জাবিতে তাঁর ওপর থেকেও চোখ ফেরানো দায়। এখনও মীর বহু হৃদয়েরই ক্রাশ।