
শেষ আপডেট: 1 June 2018 12:01
কিন্তু এর মাঝেও এমন একজন আছেন যিনি নিজের ভ্যানিটিতে বসতেই পছন্দ করেন না। তাঁর বদলে খোলা আকাশে নীচে রাস্তার পাশে পড়ে থাকা বস্তা তাঁর অনেক প্রিয়। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। ক্যাপশন দিয়েছেন ‘when you hate vanity vans’। ছবিতে দেখা যাচ্ছে একটা বস্তার উপর বসে আছেন স্বস্তিকা। পরনে শর্ট কুর্তি আর ঢোলা প্যান্ট। গলায় হলুদ স্কার্ফ। এক হাতে সিগারেট। অন্য হাতে একটা বোতল। আর মুখে সবসময়ের মতোই খোলা হাসি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল। তাহলে কি সুদৃশ্য ভ্যানিটি ভ্যানের বদলে রাস্তার পাশের বস্তাতেই বেশি স্বচ্ছন্দ্য স্বস্তিকা, এই প্রশ্নই এখন ঘুরছে নেটিজেন থেকে অনুরাগী সবার মনে। কেউ কেউ অবশ্য এর মধ্যেই নেমে কোমর বেঁধে নেমে পড়েছেন স্বস্তিকাকে ট্রোল করতে। ছবিতে নায়িকার হাতের বোতলে দেখা যাচ্ছে এক রকমের কালচে পানীয়। জলের বোতলে কী ওই কালচে রঙয়ের পানীয় সেই প্রশ্নের উত্তর খুঁজতে নেমেছেন নিন্দুকেরা।