Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

স্বরা ভাস্করের কোলে এল ফুটফুটে মেয়ে, স্বামীর সঙ্গে ছবি দিলেন সদ্যোজাতর

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) একটি পোস্ট করেন। সেখানেই তিনি শোনালেন সুখবর। জানালেন ফাহাদ (Fahad Ahmad) ও তাঁর সংসারে নতুন অতিথি আগমনের কথা। সেইসঙ্গে স্বামী ফাহাদ ও মেয়ের ছবিও প

স্বরা ভাস্করের কোলে এল ফুটফুটে মেয়ে, স্বামীর সঙ্গে ছবি দিলেন সদ্যোজাতর

শেষ আপডেট: 25 September 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) একটি পোস্ট করেন। সেখানেই তিনি শোনালেন সুখবর। জানালেন ফাহাদ (Fahad Ahmad) ও তাঁর সংসারে নতুন অতিথি আগমনের কথা। সেইসঙ্গে স্বামী ফাহাদ ও মেয়ের ছবিও পোস্ট করেন। কী নাম রেখেছেন মেয়ের তাও জানান অভিনেত্রী।

গত ১৬ ফেব্রুয়ারি প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আর তার ঠিক চার মাসের মাথাতেই সুখবর শুনেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি সন্তানসম্ভবা। সোমবার সন্ধ্যায় সেই সোশ্যাল মিডিয়াতেই জানালেন, 'কন্যা সন্তানের মা হয়েছেন!' শুধু তাই নয়, মেয়ের নাম কী রেখেছেন সেটাও জানিয়ে দেন অভিনেত্রী।

স্বরা ভাস্করের বিয়ের খবর এসেছিল একেবারেই আচমকা। মহারাষ্ট্র যুব সমাজবাদী পার্টির ইউনিট প্রেসিডেন্ট ফাহাদকে রেজিস্ট্রি বিয়ে করার পরই সেই খবর জানিয়েছিলেন স্বরা। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু সেটা এতটাই গোপনে যে বলিউড বা রাজনৈতিক শিবিরে কোনও খবর ছিল না। কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু’জনে।

স্বরা ও ফাহাদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে হয় দু’জনের।মার্চ মাসে সামাজিক অনুষ্ঠান করে সাত পাকে বাঁধা পড়েন দম্পতি। সেই পরিবারে এবার নতুন অতিথির আগমন হল। স্বরা জানিয়েছেন, মেয়ের নাম রেখেছেন রাবিয়া।

আরও পড়ুন: ১০০০ কোটির ক্লাবে জওয়ান, শাহরুখ তৈরি করলেন নয়া বেঞ্চমার্ক!


```