
শেষ আপডেট: 23 July 2022 10:32
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ম্যাগাজিনে রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফোটোশ্যুট নিয়ে বৃহস্পতিবার রাত থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া। তাঁর ভক্তরা যেমন অভিনেতাকে সাহসী তকমা দিয়ে প্রশংসায় ভরিয়েছেন, তেমনই অনেক নেটিজেন 'বাজিরাও'-কে একের পর এক সমালোচনায় বিদ্ধ করেছেন। এবার সেই সমালোচকদের একহাত নিলেন আরেক বলিউড অভিনেতা স্বরা ভাস্কর (Swara Bhasker)।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে স্বরা (Swara Bhasker) লিখেছেন, ভারতে প্রতিদিন অন্যায়-নিপীড়নের ঘটনা দেখেও আমরা চোখবুজে থাকি। আমাদের প্রতিবাদ শুধুমাত্র তোলা থাকে অভিনেতাদের জন্য। ঠিক এখন যেভাবে রণবীরের সমালোচনা হচ্ছে। যদি ভালো না লাগে, দেখবেন না। এটা আপনার বাড়ির কাপের চা নয় যে পছন্দ না হলে নিন্দেমন্দ করবেন। নিজেদের ইচ্ছা, পছন্দগুলো আমাদের ওপর চাপিয়ে দেবেন না।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল রণবীরের (Ranveer Singh) নগ্ন ছবিগুলি। সেখানে দেখা যাচ্ছে, 'খিলজি'র শরীরে সুতোর লেশমাত্র নেই। সম্পূর্ণ নগ্ন হয়ে কখনও ক্যামেরার সামনে শুয়ে, কখনও আবার বসে পোজ দিয়েছেন তিনি।
ক্যামেরার সামনে নগ্ন রণবীর, কী বললেন দীপিকা!
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঢি ঢি রব পড়ে গিয়েছে। একজন পুরুষ কেন এভাবে বিবস্ত্র হয়ে ছবি তুলবেন! তা নিয়ে নেটদুনিয়ায় খাপ পঞ্চায়েত বসাচ্ছেন নেটিজেনরা। এবার তাঁদেরই লক্ষ্য করে পাল্টা কটাক্ষ করলেন স্বরা (Swara Bhasker)।