Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফাহাদকে বিয়ে, মেয়ে রাবিয়া কোন ধর্মে লালিত হচ্ছে? জানালেন স্বরা ভাস্কর 

রাবিয়া অসুস্থ হয়ে পড়লেই প্রার্থনায় বসেন ফাহাদ। সব সংস্কৃতির ইতিবাচক দিকগুলি যেন অর্জন করতে পারে রাবিয়া, সেই দিকে নজর থাকে স্বরার। 

ফাহাদকে বিয়ে, মেয়ে রাবিয়া কোন ধর্মে লালিত হচ্ছে? জানালেন স্বরা ভাস্কর 

পরিবারের সঙ্গে স্বরা

শেষ আপডেট: 16 March 2025 20:23

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছিলেন স্বরা ভাস্কর। তাঁদের এই বিয়ে নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। এরই কিছু দিন পর কন্যা সন্তানের জন্ম দেন স্বরা। নাম রাখা হয় রাবিয়া রামা। রাবিয়া বড় হচ্ছে, কোন ধর্মে লালিত হচ্ছে সে? কোন আচারে বড় হচ্ছে। সবটা জানালেন স্বরা নিজেই। 

তাঁর কথায়, "যখন ছোট ছিলাম বাবা আমাকে রামায়ণ ও মহাভারতের কাহিনী শোনাত। ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করতাম আমি। বাবা বলত, আগে খেয়ে নাও তারপর শেষ করব। রাবিয়ার ক্ষেত্রেও তাই। কোনও কিছুর প্রতিই আমার কোনও অবিশ্বাস নেই। রাবিয়ার জন্মের পর আমি ফাহাদকে বলেছিলাম, সব ধর্মের সব রীতিই পালন করব। সব সংস্কৃতিকেই আপন করে নেব যেন ও ভাল থাকে। আমরা সমস্ত ধর্মের রীতিই পালন করেছি ওর জন্মের পরে। ওকে মজা করে বলেছলাম, 'খ্রিস্টানদের কিছু বাদ পড়ে গেল না তো?" 

রাবিয়া অসুস্থ হয়ে পড়লেই প্রার্থনায় বসেন ফাহাদ। সব সংস্কৃতির ইতিবাচক দিকগুলি যেন অর্জন করতে পারে রাবিয়া, সেই দিকে নজর থাকে স্বরার। 

বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে নানা মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে স্বরাকে। ফাহাদের সঙ্গে তাঁর প্রেম রাজনীতির ময়দান। ব্যারিকেড, জলকামান আর মিছিলই এক করেছিল তাঁদের। এই মুহূর্তে মেয়েকে নিয়েই সময় কাটছে তাঁর। স্বরাকে শেষ দেখা গিয়েছে, ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'জাহান চার ইয়ার' ছবিতে।


```