Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্বরা ভাস্কর মা হচ্ছেন, এই তো সেদিন বিয়ে হল

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ফেব্রুয়ারি প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আর তার ঠিক চার মাসের মাথাতেই সুখবর দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জানালেন, মা হচ্ছেন তিনি! স্বরা সন্তানসম্ভবা, এমন খবর

স্বরা ভাস্কর মা হচ্ছেন, এই তো সেদিন বিয়ে হল

শেষ আপডেট: 6 June 2023 09:11

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ফেব্রুয়ারি প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আর তার ঠিক চার মাসের মাথাতেই সুখবর দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জানালেন, মা হচ্ছেন তিনি!

স্বরা সন্তানসম্ভবা, এমন খবর বেশ কয়েকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন বাড়ছিল ক্রমশই। মঙ্গলবার সেই গুঞ্জন যে সত্যিই নিজেই জানালেন অভিনেত্রী। টুইটারে নিজের ও স্বামী ফাহাদের ছবি পোস্ট করে সুখবর জানান স্বরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি গাউন পরে স্বরা ফাহাদের সঙ্গে নদীর ধারে বসে রয়েছেন।

সেই পোস্টের ক্যাপশনে লেখা, 'কখনও কখনও আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। আমরা এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি।' কবে মা হতে পারেন তিনি, সেই ইঙ্গিত নিজেই দেন স্বরা। অক্টোবর মাসেই তাঁদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।

https://twitter.com/ReallySwara/status/1665970226108719107

স্বরা ভাস্করের বিয়ের খবর এসেছিল একেবারেই আচমকা। মহারাষ্ট্র যুব সমাজবাদী পার্টির ইউনিট প্রেসিডেন্ট ফাহাদকে রেজিস্ট্রি বিয়ে করার পরই সেই খবর জানিয়েছিলেন স্বরা। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই দু'জনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু সেটা এতটাই গোপনে যে বলিউড বা রাজনৈতিক শিবিরে কোনও খবর ছিল না। কয়েক মাস চুটিয়ে প্রেম করার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দু'জনে।

স্বরা ও ফাহাদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে হয় দু'জনের। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য অভিনেত্রীকে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। যদিও সেসব পাত্তা না দিয়ে নিজেদের বিবাহজীবন সুখেই কাটাচ্ছেন দম্পতি। এবার সেই দম্পতির জীবন নতুন বাঁকে মোড় নিল।

আবর্ত থেকে অর্ধাঙ্গিনী, টলিউডে 'জয়া'যাত্রার এক দশক! চরিত্র, লুক, অভিনয়-- নজর কেড়েছেন সবেতেই


```