Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নারায়ণ মূর্তির অভিযোগ একদম সঠিক', এবার করিনা-বিতর্কে শিল্পপতির পাশে সুজান, রাহুল বৈদ্য

দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির অভিযোগ ঘিরে বেশ কিছু দিন ধরেই উত্তাল নেটপাড়া (suzan khan rahul vaidya stands with narayana murthy)। বলি তারকা করিনা কাপুরকে একটি সাক্ষাৎকারে একেবারে নাম উল্লেখ করে একপ্রকার 'অহঙ্কারী' বলে দেগে

'নারায়ণ মূর্তির অভিযোগ একদম সঠিক', এবার করিনা-বিতর্কে শিল্পপতির পাশে সুজান, রাহুল বৈদ্য

শেষ আপডেট: 29 July 2023 10:48

দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির অভিযোগ ঘিরে বেশ কিছু দিন ধরেই উত্তাল নেটপাড়া (suzan khan rahul vaidya stands with narayana murthy)। বলি তারকা করিনা কাপুরকে একটি সাক্ষাৎকারে একেবারে নাম উল্লেখ করে একপ্রকার 'অহঙ্কারী' বলে দেগে দিয়েছেন এই শিল্পপতি। ইনফোসিস কর্তার অভিযোগ, বিমানে ভক্তদের পাত্তাই দিচ্ছিলেন না করিনা কাপুর। আর এই বক্তব্যের পরেই কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া।

একদিকে করিনার ভক্তরা যেমন অখুশি তাঁদের প্রিয় নায়িকার সম্পর্কে এমন অভিযোগে অন্য দিকে অনেকেই ইনফোসিস কর্তার অভিযোগকে সমর্থন করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। ইনস্টাগ্রামে নারায়ণ মূর্তির এই বক্তব্যের ভিডিওতে সুজান মন্তব্য করেন 'সঠিক বলেছেন মিস্টার মূর্তি'।

সুজানের পাশাপাশি গায়ক রাহুল বৈদ্যও এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন (suzan khan rahul vaidya stands with narayana murthy)।

ঠিক কী বলেছিলেন নারায়ণ মূর্তি?

ইনফোসিস কর্তা জানান, কিছু বছর আগে একবার তিনি লন্ডন থেকে ফিরছিলেন বিমানে। সেই সময়ই একই বিমানে তাঁর সহযাত্রী ছিলেন করিনা কাপুর। নারায়ণ মূর্তির কথায়, অভিনেত্রীকে তাঁর ফ্যানরা কেউ কেউ 'হাই-হ্যালো' বললেও যেন বিরক্ত হচ্ছিলেন বেবো। অন্যদিকে ইনফোসিসের মালিককে চিনতে পেরে তাঁর সঙ্গেও কথা বলতে এগিয়ে আসছিলেন অনেকে। তাঁদের সঙ্গে কয়েক মিনিট হেসে কথা বলছিলেন নারায়ণ।

এ প্রসঙ্গে নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি করিনার পক্ষ নিয়ে বলেন যেখানে ইনফোসিস কর্তার কয়েক হাজার ভক্ত সেখানে করিনার ভক্ত লক্ষাধিক। ফলে, সকলের সঙ্গে হাত মেলানো সম্ভব নয়। তবে স্ত্রী-এর এই কথায় অসম্মত নারায়ণ বলেন, যখন কেউ স্নেহ ভালবাসা বা শ্রদ্ধা প্রকাশ করেন তখন উল্টোদিকের মানুষটির সেটি ফেরত দেওয়া উচিত।

প্রসঙ্গত, করিনা যে বেশ অহঙ্কারী এই অভিযোগ নতুন নয়। এর আগেও নেটিজেনদের একাংশের তরফে বারবার অভিযোগ উঠেছে ফ্যানদের সঙ্গে দুর্ব্যবহার করেন নবাব পরিবারের বৌমা। পাশাপাশি, ছোট্ট তৈমুরকেও কয়েকবার সাংবাদিকদের সঙ্গে রাগ দেখিয়ে কথা বলতে শোনা গেছে। 'যেমন মা তাঁর তেমনই ছেলে', তৈমুর বা করিনার একাধিক ভাইরাল ভিডিতে এমন মন্তব্যই ছুড়ে দিয়েছেন ক্ষুব্ধ নেটিজেনদের কয়েকজন।

আরও পড়ুন: করিনা তো বিমানে ভক্তদের পাত্তাই দিচ্ছিলেন না, নায়ায়ণ মূর্তির অভিযোগ শুনে সুধা বললেন…


```