Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্টারভিউতে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ নয়, ১৮ বছরে বাবা-মায়ের পরামর্শ নিয়ে কী জানালেন সুস্মিতা

সুস্মিতাকে সাক্ষাৎকারে ‘সেক্স’ শব্দটি ব্যবহার না করার পরমার্শ দেন তাঁর বাবা-মা

ইন্টারভিউতে ‘সেক্স’ শব্দটি উচ্চারণ নয়, ১৮ বছরে বাবা-মায়ের পরামর্শ নিয়ে কী জানালেন সুস্মিতা

সুস্মিতা সেন

শেষ আপডেট: 22 July 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো: বরাবরই নিজের শর্তে বেঁচেছেন সুস্মিতা সেন। জীবনে চলার পথে সাফল্য, ব্যর্থতা, সমালোচনা যাই আসুক না কেন, আগাগোড়া নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন বাঙালি বিশ্বসুন্দরী। যৌনতা নিয়েও কখনও লুকোছাপা করেননি সুস্মিতা। তবে মেয়ের যৌনতা নিয়ে খোলামেলা কথা খুব একটা পছন্দ করতেন না অভিনেত্রীর বাবা-মা। তাই সুস্মিতাকে সাক্ষাৎকারে ‘সেক্স’ শব্দটি ব্যবহার না করার পরমার্শ দেন তাঁরা।

মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। তারপর বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। তারই মধ্যে একটি সাক্ষাৎকারে সমাজের গতে বাঁধা ধারণা ভাঙার জন্য 'সেক্স’ শব্দটির ব্যবহার করেছিলেন বঙ্গতনয়া। কিন্তু সন্তানের মুখ থেকে এই সম্পর্কিত কথা মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতীতে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন সুস্মিতা সেন।

সম্প্রতি রিয়ার শো-তে প্রথম অতিথি হয়ে গিয়েছিলেন সুস্মিতা। সেখানেই কথায় কথায় উঠে আসে যৌনতার প্রসঙ্গ। সুস্মিতা জানান,  সেই সময় কেউই যৌনতা নিয়ে খুব একটা আলোচনায় অভ্যস্ত ছিল না। তাই সুস্মিতা যখন এবিষয়ে সরাসরি কথা বলেন, তখন তাঁর বাবা-মা বেশ অপ্রস্তুত হয়েছিলেন। মেয়েকে পরামর্শ দিয়ে তাঁরা বলেন, “তোমার কাঁধে অনেক দায়িত্ব। তাই সাক্ষাৎকারে সেক্স শব্দটি ব্যবহার করার কী প্রয়োজন।” যদিও বাবা-মায়ের সেই পরামর্শ খুব একটা মেনে চলেননি সুস্মিতা। তাঁর কথায়, সেই সাক্ষাৎকারে ইচ্ছে করেই যৌনতার প্রসঙ্গ তোলেন তিনি। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাত্র ২৪ বছর বয়সে এক কন্যা সন্তানের দত্তক নিয়েছিলেন সুস্মিতা। বর্তমানে তিনি দুই দত্তক কন্যা রেনে ও আলিশার মা। রিয়ার পডকাস্টেই সুস্মিতা জানিয়েছেন, নিজের দুই দত্তক মেয়েকে তিনি মুক্ত চিন্তা নিয়ে বাঁচতে শিখিয়েছেন। যৌনতা নিয়ে তিনি মেয়েদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করেন।


```