Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিটনেস ভিডিওতে টুইটার মাতালেন এই সুন্দরী

ফিটনেস- এই সমাজের সবচেয়ে প্রিয় শব্দ। আম জনতা থেকে সেলেব সকলেই নাম লিখিয়েছেন এই দলে। সোশ্যাল মিডিয়ায় জিমের ভিডিও শেয়ার করা তো এখন ট্রেন্ড। আর এই তালিকায় এখন সবার উপরে রয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তিনি যে সুন্দরী এ ব্যাপারে নত

ফিটনেস ভিডিওতে টুইটার মাতালেন এই সুন্দরী

শেষ আপডেট: 7 May 2018 07:20

ফিটনেস- এই সমাজের সবচেয়ে প্রিয় শব্দ। আম জনতা থেকে সেলেব সকলেই নাম লিখিয়েছেন এই দলে। সোশ্যাল মিডিয়ায় জিমের ভিডিও শেয়ার করা তো এখন ট্রেন্ড। আর এই তালিকায় এখন সবার উপরে রয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তিনি যে সুন্দরী এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। কিন্তু কেবল সুন্দরীই নন। ভীষণ ভাবে ফিট অ্যান্ড ফাইনও। লোকে বলে, বয়সটা কোনও ফ্যাক্টরই নয় তাঁর কাছে। বরং যত দিন যাচ্ছে আরও সুন্দরী হয়ে উঠছেন সুস্মিতা। অভিনয় জগৎ থেকে সরে গিয়েছেন বহুদিন। বর্তমানে তিনি সফল ব্যবসায়ী। বিশ্বের বহু নামীদামী শহরে রয়েছে তাঁর জুয়েলারি স্টোরের চেন। আর সেই সঙ্গে সুস্মিতার নতুন শখ নিজের ফিটনেসের উপর নজর দেওয়া। মাঝেই মাঝেই নিজের জিমের বিভিন্ন ভিডিও টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করেন সুস্মিতা। সেইসব ভিডিওতে সুস্মিতার কসরত দেখলে রীতিমতো তাজ্জব বনে যেতে হয়। কেবল একটাই ভাবনা ঘুরতে থাকে,  ৪২-এও মহিলা এতো ফিট কীভাবে। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে এমনই এক ভিডিও শেয়ার করেছেন এই সুন্দরী। আর টুটারে আসা মাত্রই ভাইরাল হয়েছে সুস্মিতার এই ফিটনেস ভিডিও। দেখে নিন সেই ভিডিও। https://twitter.com/twitter/statuses/993207638987915264    

```