Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বয়স দেখে বোঝা দায়, ৫০ ছুঁইছুঁইতেও কীভাবে নিজের জৌলুস ধরে রেখেছেন 'বিশ্বসুন্দরী' সুস্মিতা?

২০২৩-এ টুইক ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন মিস ইউনিভার্স তাঁর সকালের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

বয়স দেখে বোঝা দায়, ৫০ ছুঁইছুঁইতেও কীভাবে নিজের জৌলুস ধরে রেখেছেন 'বিশ্বসুন্দরী' সুস্মিতা?

ফাইল ছবি

শেষ আপডেট: 23 January 2025 20:58

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৪-তে যেমন দেখতে ছিলেন, এখনও খানিকটা এক রকম। দেখলে কেউ বলবে না বয়স তাঁর ৪৯। হ্যাঁ সুস্মিতা সেনকে দেখে বয়স বোঝা মুশকিল। কীভাবে নিজেকে ফিট রাখেন। এত টানটান ত্বক, টোনড ফিগারের রহস্যই বা কী। অভিনেত্রী খোলসা করেন একটি সাক্ষাৎকারে। জানান, একটি ম্যাজিক পানীয় তাঁকে সারাদিন চনমনে ও ফিট রাখতে সাহায্য করে। কীভাবে দিন শুরু করেন, গোটা দিন কীভাবে কাটান, সবটাই শেয়ার করেন দর্শকদের সঙ্গে। 

২০২৩-এ টুইক ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন মিস ইউনিভার্স তাঁর সকালের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেন। জানান, প্রতিদিন সকাল শুরু হয় এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে। সাধারণত সকালে হালকা গান শোনেন তিনি। ধীরে ধীরে শরীরচর্চায় ঢোকেন। এই সময়ে বেশি চিৎকার বা আওয়াজ পছন্দ নয় তাঁর। একই গান লুপে শোনেন, যা নাকি তাঁর কাছে 'মুভিং মেডিটেশন' হয়ে ওঠে। 

অভিনেত্রী বলেন, 'আমি চেষ্টা করি ফোনে হাত না দিতে, তবে সবসময় সেটা হয়ে ওঠে না।'

এ তো গেল দিনের শুরুটা, কীভাবে এত ফিট রাখেন নিজেকে? উত্তরে সুস্মিতা জানান, আগে প্রচুর ব্যায়াম করতেন। কঠোর পরিশ্রম করতেন। ঘাম ঝরাতেন। প্রথমে এক ঘণ্টা ওয়ার্ম-আপ, তারপরে দু'ঘণ্টা এক্সারসাইজ ও তারপর ৩০ মিনিট কুল-ডাউন। তবে ২০২৩ সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং এই রুটিনে একটু পরিবর্তন আনতে হয়। এখন তিনি হাঁটাহাঁটি, যোগব্যায়াম এবং স্ট্রেচিং করেন সকালে উঠে। 

তাহলে কি ব্যায়ামকে বাই বাই জানিয়েছেন সুস্মিতা? তাঁর কথায়, আগামী ছয় মাসে তিনি আবার পুরনো ব্যায়ামের রুটিনে ফিরতে পারবেন। 

ব্যায়ম, যোগচর্চা ও জীবনশৈলীই কি সুস্মিতা সেনের ঝকঝকে ত্বকের রহস্য? 

অভিনেত্রী বলেন, 'আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ। আমি মেকআপ সাধারণত করি না, শুধু কাজের জন্য করতে হয়। ক্লিনজিং মিল্ক, টোনার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করি।' তিনি জোর দিয়ে বলেন, 'সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি, যদিও আমি সেরাম ব্যবহার করি না।'

এই অভ্যাসগুলো সুস্মিতাকে শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভাল রাখে। আর এর পাশাপাশি তিনি বহু মানুষের অনুপ্রেরণাও। 


```