Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্ত সিং-ঋষি কাপুররাও টুইটারে ফিরে পেলেন ব্লু টিক! মৃত তারকাদের অ্যাকাউন্ট যাচাই করল কে

দ্য ওয়াল ব্যুরো: টুইটারে (Twitter) ব্লু টিক নিয়ে জল্পনা চলছেই। বিশেষত বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিদের মধ্যে এই নিয়ে মশকরাও শুরু হয়েছে। কে ব্লু টিক (Blue Tick) পাবেন, আর কে পাবেন না, সেটাই বুঝে ওঠা দায় হয়ে গেছে। ২০ এপ্রিলের পর আচমকা

সুশান্ত সিং-ঋষি কাপুররাও টুইটারে ফিরে পেলেন ব্লু টিক! মৃত তারকাদের অ্যাকাউন্ট যাচাই করল কে

শেষ আপডেট: 24 April 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: টুইটারে (Twitter) ব্লু টিক নিয়ে জল্পনা চলছেই। বিশেষত বিশ্বের তাবড় তাবড় সেলিব্রেটিদের মধ্যে এই নিয়ে মশকরাও শুরু হয়েছে। কে ব্লু টিক (Blue Tick) পাবেন, আর কে পাবেন না, সেটাই বুঝে ওঠা দায় হয়ে গেছে। ২০ এপ্রিলের পর আচমকাই বিশ্বের বহু তারকার অ্যাকাউন্টের পাশ থেকে উড়ে যায় 'ভেরিফাইড অ্যাকাউন্ট'-এর তকমা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।

টুইটার মালিক ইলন মাস্ক স্পষ্ট জানিয়ে দেন, মাসিক ৮ ডলার না দিলে মিলবে না ব্লু ব্যাজ। সে যত বড়ই সেলিব্রেটি হোক না কেন এই প্রিমিয়াম সুবিধা পেতে সাবস্ক্রিপশন করতেই হবে। কিন্তু মাস্কের এই আবেদনে সাড়া দেননি অনেকেই। টাকা দেওয়া তো দূরের কথা প্রকাশ্যেই মাস্ক ও তাঁর নীতি নিয়ে সমালোচনা করেন।

বেকায়দায় পড়ে নিজের নীতি একটু পাল্টে ফেলেন মাস্ক। সংবাদমাধ্যম সূত্রে খবর, টুইটার এই ব্লু সাবস্ক্রিপশনের নিয়মে পরিবর্তন এনেছে। টাকা না দিলেও মিলবে ব্লু টিক। তবে তার জন্য সেই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ থাকতে হবে। রাতারাতি হারানো ব্লু ব্যাজ আবার ফিরে পেতে চলেছেন সেলেবরা। সেই তালিকায় যেমন আছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, সলমন খান, তেমনই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীরা।

কিন্তু সেই একই তালিকায় নাম লিখিয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), ঋষি কাপুর (Rishi Kapoor), ইরফান খান (Irrfan Khan), লতা মঙ্গেশকর, মাইকেল জ্যাকসন, শেন ওয়ার্নের মতো তারকারাও! যা দেখে প্রশ্ন উঠছে নানা মহলে। কীভাবে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট যাচাই করল টুইটার? এইসব অ্যাকাউন্টের পাশে যে নীল ব্যাজ আছে, তা আঙুল দিয়ে ঘোরালে যে লেখা উঠে আসছে তা হল, 'এই অ্যাকাউন্টটি যাচাই করা হয়েছে কারণ তিনি টুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করেছেন এবং ফোন নম্বর যাচাই করা হয়েছে'!

এইসব তারকাদের অ্যাকাউন্ট বেশ কয়েক মাস ধরেই ব্যবহার হয় না। মারা যাওয়ার পর অ্যাকাউন্টগুলোও স্বাভাবিক কারণেই আর সচল নেই। তাহলে কীভাবে এই অ্যাকাউন্টগুলো ফের নতুন করে জেগে উঠল, কেই বা নম্বর যাচাই করল, এই সব প্রশ্ন ঘিরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে।

তবে টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেহেতু এইসব অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ১০ লক্ষের বেশি, তাই আপনাআপনিই হারিয়ে যাওয়া ব্লু ব্যাজ ফিরে পেয়েছে। আর টুইটার যেহেতু কেন্দ্রীয়ভাবে যাচাইকরণের বার্তা দিচ্ছে, তাই ওই অ্যাকাউন্টগুলোতেও সেই একই বার্তা দেখা যাচ্ছে।

নিজে থেকেই ফিরে এল ব্লুটিক! প্রিয়াঙ্কা বললেন ‘নিজেকে ফিরে পেলাম মনে হচ্ছে'


```