Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তের মানসিক সমস্যা নিয়ে মুখ খুললেন রিয়া! পাল্টা তোপ প্রয়াত অভিনেতার দিদির

সুশান্তের মানসিক সমস্যা নিয়ে মুখ খুললেন রিয়া! পাল্টা তোপ প্রয়াত অভিনেতার দিদির

শেষ আপডেট: 7 October 2023 20:53

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দু’মাস জেলবন্দি ছিলেন। সেখান থেকে বেরিয়ে আসার প্রায় তিন বছর পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন প্রয়াত অভিনেতার একসময়ের বান্ধবী রিয়া চক্রবর্তী। আর সংবাদমাধ্যমের সামনে এসেই সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, রিয়ার মুখে উঠে এসেছে সুশান্তের মানসিক স্বাস্থ্যের অবনতির কথাও। আর সেই নিয়েই অভিনেত্রীকে পাল্টা তোপ দেগেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি।

দিনকয়েক আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুশান্তের মৃত্যু প্রসঙ্গে মুখ খুলেছেন রিয়া। অভিনেত্রী বলেন, “একটা মানুষ অনেক কষ্ট করে নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান। কখনও কখনও এই কাজে কারও সারা জীবনও লেগে যায়। কিন্তু কারও যদি সেই উচ্চতায় পৌঁছে মানসিক সমস্যা হয়, তা যেন বাকিরা কোনওভাবেই মেনে নিতে পারেন না। সবাই ভাবেন, উনি তো প্রচুর খ্যাতি, প্রচুর সুনাম অর্জন করেছেন, তাও কেন এত মানসিক সমস্যা? এই নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে।”

এরপরই অভিনেত্রীকে নাম না করেই তোপ দেগেছেন শ্বেতা। তিনি লেখেন, “যে মানুষটা এই পৃথিবীতেই আর বেঁচে নেই, তাঁকে নিয়ে কুৎসা, অপপ্রচার করা খুবই সোজা। আসলে মানুষটা তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। আর আজকালকার দিনে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া খুবই সোজা। কিন্তু এই মানুষগুলো নিজের অন্তরাত্মাকে জবাব দিতে পারবে তো! আমার ভাই চলে গিয়েছে আমাদের ছেড়ে। তাই এখন আর আমাদের বাইরে বেরিয়ে লোককে ডেকে ডেকে আসল সত্যি বলার প্রয়োজন নেই।”


```