Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারা গেল সুশান্তের 'সন্তান' ফাজ, শোকে পাথর পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের জুন মাসে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবার তাঁর মৃত্যুর প্রায় তিন বছরের মাথায় মারা গেল প্রিয় পোষ্য (Pet Dog) ফাজ (Fudge)। এতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। সুশান্তকে আগে

মারা গেল সুশান্তের 'সন্তান' ফাজ, শোকে পাথর পরিবার

শেষ আপডেট: 17 January 2023 10:37

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের জুন মাসে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবার তাঁর মৃত্যুর প্রায় তিন বছরের মাথায় মারা গেল প্রিয় পোষ্য (Pet Dog) ফাজ (Fudge)। এতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। সুশান্তকে আগে একাধিক পোস্টে বলতে দেখা গেছে, ফাজকে তাঁরা সন্তানস্নেহে বড় করেছেন। মঙ্গলবার সকালে এই খবর নিজেই জানিয়েছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং।

এদিন প্রিয়াঙ্কা লেখেন, “অবশেষে তোমার সঙ্গে তোমার বন্ধুর স্বর্গে দেখা হবে।" এই খবরে মন ভার সুশান্ত ভক্তদেরও। এই ব্ল্যাক ল্যাব্রাডর ছিল সুশান্তের সর্বক্ষণের সঙ্গী। অভিনেতার প্রয়াণের পর ফাজও রীতিমতো ভেঙে পড়েছিল। বন্ধ করেছিল খাওয়া-দাওয়াও। দীর্ঘ সময় বাদে সে ধীরে ধীরে স্বাভাবিক হয়। পশু বিশেষজ্ঞদের মতে, সেই ঘটনার বড়সড় প্রভাব পড়েছিল ফাজের মধ্যে। হতে পারে, সেই কারণেও এত তাড়াতাড়ি মৃত্যু হল তার।

https://twitter.com/withoutthemind/status/1615070196024348673?s=20&t=2y2TkgcqBsA_2MsOOOVd6g

সুশান্তের মৃত্যুর পর ফাজের মালিকানা নিয়ে নানারকম বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে সুশান্তের দিদিই পরবর্তীতে কুকুরটিকে দত্তক নেন। কিন্তু তারপরেও ফাজ খুঁজে বেড়াত তার প্রিয় বন্ধুকে। এবার কি তবে দুজনের আবার দেখা হবে! তেমনটাই বলছেন সুশান্ত-অনুরাগীরা।

ক্যাটরিনা প্রেগন্যান্ট নাকি? পোশাক ঘিরে মা হওয়ার জল্পনা


```