Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় মুক্তির জন্য 'দ্য কেরালা স্টোরি'কে বিশেষ শর্ত, আপস করবেন নির্মাতারা?

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন 'দ্য কেরালা স্টোরি' ৯The Kerala Story)-র পরিচালক সুদীপ্ত সেন। বাংলায় (Bengal) ছবিটি চলার জন্য বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বাংলায় মুক্তির জন্য 'দ্য কেরালা স্টোরি'কে বিশেষ শর্ত, আপস করবেন নির্মাতারা?

শেষ আপডেট: 19 May 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন 'দ্য কেরালা স্টোরি' ৯The Kerala Story)-র পরিচালক সুদীপ্ত সেন। বাংলায় (Bengal) ছবিটি চলার জন্য বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর পাশাপাশিই বিচারপতি বলেছেন, ছবি শুরুর ডিসক্লেইমারে (special conditions) দেখাতে হবে যে, এই গল্প কাল্পনিক। তবেই ফের এই রাজ্যে দেখানো যাবে 'দ্য কেরালা স্টোরি'। শুক্রবার কলকাতায় এসে সেই রায় নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন ছবির পরিচালক।

সুদীপ্ত সেন বলেছেন, "আদালত চাইছে ছবির গল্পকে কাল্পনিক বলে ঘোষণা করি। তবেই পশ্চিমবঙ্গের সব প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শন আবার করা যাবে। কিন্তু একটা সত্যি গল্পকে এভাবে কাল্পনিক লিখতে হবে বললেই হল নাকি? আমি তো জানি যে ছবির ঘটনা পুরো সত্যি। আদালত যতই রায় দিক না কেন, সত্যি তো বদলাবে না। সেটা আমি খুব ভাল মতোই জানি।"

এখানেই শেষ নয়। আদালত সিনেমা প্রদর্শনের জন্য আরও বেশ কিছু বিশেষ বিবৃতি দিতে বলেছে। সেই নিয়ে সুদীপ্ত সেন বলেছেন, "বাকি যা যা ডিসক্লেইমার দিতে বলা হয়েছে, সেগুলি নির্মাতারা বুঝে নেবেন। কিন্তু যে ঘটনা সত্যি, তাকে কাল্পনিক বলতে বলা হলে একেবারেই মানা যায় না। হয়তো সব শর্ত মেনে ২০ তারিখ থেকে সিনেমাটি আবার রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে চলবে। কিন্তু তাতে সত্যি চাপা পড়ে যাবে।"

মমতার নির্দেশে খারিজ সুপ্রিম কোর্টে, বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’


```