
শেষ আপডেট: 28 July 2023 18:55
দ্য ওয়াল ব্যুরো: নীল ছবির দুনিয়া থেকে সরে এসে আজ বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। বিগ বস থেকে বি টাউনে যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে সিনেমা জগতে বেশ নাম করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ভরা সংসারও তাঁর। স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখেই ঘর করছেন তিনি। কিন্তু কথায় আছে অতীত সহজে ভোলা যায় না। সানিও তেমন নিজের অতীত ভুলতে পারেননি। যেমন তিনি ভুলে যাননি প্রাক্তন প্রেমিক রাসেল পিটার্সকেও (Russell Peters)। সম্প্রতি তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য শোনা গেল সানির মুখে।
এদিকে সম্পর্ক ভাঙলেও পিটার্স তা সহজে মেনে নিতে পারেননি। নিজের শোয়ে বেশ কয়েকবার সানিকে নিয়ে ঠাট্টা-আমাশা করেছেন। এদিকে সেই সবই এতদিন মুখ বুঝে মেনে নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা।
তবে এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী সানি। জানালেন, "রাসেল পিটার্সের পুরনো সব কথাই আমি শুনেছি। ও আমায় নিয়ে যে তামাশা করেছে, সেটা ওঁর রুচি। আমার এ বিষয়ে কোনও খারাপ লাগা নেই। ভবিষ্যতে ওঁর সঙ্গে আবার যদি দেখা হয় ভালই লাগবে। তবে আমি এ কথা স্বীকার করতে আমার কোনও দ্বিধা নেই যে, রাসেলের সঙ্গে প্রেম করা আমার ভুল সিদ্ধান্ত ছিল।"