
সানি লিওনি
শেষ আপডেট: 15 April 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সানি লিওনির একটি ফ্যাশন শো-র ভিডিও, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। এক নামী ফ্যাশন গালা শো-তে র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে সানিকে। কনফিডেন্টের সঙ্গে তিনি হেঁটে আসছেন দর্শকভর্তি অডিটোরিয়ামের সামনে। কিন্তু হঠাৎই ঘটে চমকপ্রদ ঘটনা। তা দেখে চোফ ফেরানো দায় হয়ে যায় অধিকাংশ নেটিজেনের।
সানি র্যাম্পের মাঝপথে এসে থেমে দাঁড়ান। তারপর ধীরে ধীরে খুলে ফেলেন নিজের জ্যাকেট বা আউটার পোশাকটি। মুহূর্তেই শোরগোল পড়ে যায় চারপাশে। ক্যামেরা, ফ্ল্যাশ, চিৎকার—সব মিলে যেন মুহূর্তটাই জমে ওঠে। এই ‘স্টান্ট’ বা ‘স্টাইল স্টেটমেন্ট’-এর উদ্দেশ্য ছিল শোটিকে আরও আকর্ষনীয় করে তোলা।
View this post on Instagram
ভিডিওটি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লক্ষাধিক ভিউ পেয়েছে। কেউ বলছেন, এটি নিছকই ফ্যাশনের অংশ, আবার কেউ একে ‘অতিরিক্ত নাটকীয়’ বলে কটাক্ষ করছেন। কেউ আবার বলেছেন, 'আমি যতবারই সানিকে দেখি, সত্যিই অবাক হই। এই বয়সে এসেও কীভাবে কেউ এত সুন্দর থাকতে পারে।' বিতর্ক যাই হোক, এই মুহূর্তে সানি লিওনির সেই র্যাম্পওয়াক নিয়েই তুমুল আলোচনা বিনোদন মহলে।