Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার নগ্ন ছবি বিক্রি করে...' নিজের ভাইকে নিয়ে এ কী বললেন সানি লিওন!

শত চেষ্টা করেও অভিনেত্রী সানি লিওন নিজের অতীতের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারেননি।

'আমার নগ্ন ছবি বিক্রি করে...' নিজের ভাইকে নিয়ে এ কী বললেন সানি লিওন!

সানি লিওন

শেষ আপডেট: 12 February 2025 00:16

দ্য ওয়াল ব্যুরো: শত চেষ্টা করেও অভিনেত্রী সানি লিওন নিজের অতীতের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তাঁর পর্ন ইন্ডাস্ট্রির অধ্যায়ই ভেসে ওঠে। অথচ সানির ইচ্ছা ছিল সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা।  

সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভার শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে আনতে পারে নানা জটিলতা। সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না— এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল তাঁকে। পারিবারিক টানাপোড়েনে তাঁকে ছাড়তে হয়েছিল বাবার বাড়িও।  

তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তাঁর তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান, যদিও মা-বাবা তাঁর পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন।

সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত, তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন।  


```