Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পর্ন ছবি করতে হলে চেহারা...' শুটিং ফ্লোরের কথা শেয়ার করলেন সানি লিওন

নীল ছবির দুনিয়ায় তাঁর সাফল্যের কথা সকলেরই জানা, কিন্তু সেই জগত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত সহজ ছিল না।  

'পর্ন ছবি করতে হলে চেহারা...' শুটিং ফ্লোরের কথা শেয়ার করলেন সানি লিওন

সানি লিওন

শেষ আপডেট: 22 March 2025 00:37

দ্য ওয়াল ব্যুরো: সানি লিওন, টিনসেল টাউনে তাঁর জনপ্রিয়তা বহু বছর ধরেই তুঙ্গে। ডেটিং রিয়ালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে, আর বিনোদন জগতে নিজের অবস্থানও শক্তপোক্ত করে নিয়েছেন তিনি। কিন্তু অতীতের স্মৃতি এখনও ভুলতে পারেননি সানি। মাঝে মধ্যেই খোলাখুলি স্বীকার করেন, কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। নীল ছবির দুনিয়ায় তাঁর সাফল্যের কথা সকলেরই জানা, কিন্তু সেই জগত থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত সহজ ছিল না।  

সানি যখন পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। অভিনেত্রী এবং মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বিদ্রূপ ও সমালোচনার সম্মুখীনও হয়েছেন। তবে সানি বরাবরই অকপট। পর্ন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নিয়ে তিনি কখনও লুকোছাপা করেন না। একবার নীল ছবির জগতে প্রবেশের অডিশন প্রসঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।  

সানির মতে, অনেকেরই ধারণা পর্ন ছবিতে কাজ করতে হলে ফর্সা গায়ের রং, লম্বা উচ্চতা এবং নিখুঁত সৌন্দর্যের প্রয়োজন হয়। কিন্তু বাস্তব একেবারেই আলাদা। তাঁর কথায়, "এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে স্লিম বা ছিপছিপে চেহারা জরুরি নয়। কারণ এটি বলিউড নয়। এখানে সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন।" বলিউডে যেখানে চেহারা ও গ্ল্যামার বড় ভূমিকা পালন করে, পর্ন ইন্ডাস্ট্রিতে কাজের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা বলেই স্পষ্ট ভাষায় জানিয়েছেন সানি।  

বর্তমানে তিনি নীল ছবির দুনিয়া পেছনে ফেলে নতুন এক অধ্যায় শুরু করেছেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে সফলভাবে নতুনভাবে গড়ে তুলেছেন, যা তাঁকে ভক্তদের আরও কাছাকাছি নিয়ে এসেছে।


```