Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সানি লিওনের পরিচারিকার মেয়ে নিখোঁজ! খুঁজে এনে দিলে নগদ পুরস্কার ঘোষণা অভিনেত্রীর

পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়েটির খোঁজে চলছে তল্লাশি।

সানি লিওনের পরিচারিকার মেয়ে নিখোঁজ! খুঁজে এনে দিলে নগদ পুরস্কার ঘোষণা অভিনেত্রীর

শেষ আপডেট: 9 November 2023 17:36

দ্য ওয়াল ব্যুরো: বড় বিপদে পড়লেন অভিনেত্রী সানি লিওন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সানি জানালেন, তাঁর বাড়ির পরিচারিকার মেয়ে বুধবার সন্ধে থেকে নিখোঁজ। জানা গিয়েছে, মেয়েটির বয়স মাত্র ৯ বছরঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও মেয়েটির ছবি পোস্ট করে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, নিখোঁজ বাচ্চাটির নাম অনুষ্কা কিরণ মোরে। অনুষ্কাকে কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে খবর দেওয়ার জন্য নেটিজেনদের অনুরোধও করেছেন সানি। খুঁজে দেওয়া হলে তাঁকে পুরস্কারও দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অভিনেত্রীইনস্টাগ্রামে বাচ্চাটির ছবি এবং বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি সেই টাকার অঙ্কও ঘোষণা করলেন সানি। ঘটনার পর থেকে তিনি যে বেশ উদ্বেগে, তা সানির কথাতেই পরিষ্কার।

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

অনুষ্কার ছবি পোস্ট করে সানি লিখেছেন, “এই মেয়েটিকে তার পরিবারের কাছে নিরাপদে বাড়ি ফেরানোর জন্য আমি ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা পুরস্কৃত করব। আমার বাড়ির পরিচারিকার মেয়ে অনুষ্কা গত নভেম্বর সন্ধ্যা সাতটা নাগাদ যোগেশ্বরী পশ্চিম বেহরাম বাগ থেকে নিখোঁজ। মেয়েটি মাত্র ৯ বছর বয়সি। ওকে খুঁজে পেলে অনুগ্রহ করে তাঁর মা অথবা বাবার সঙ্গে যোগাযোগ করুন।”

উল্লেখ্য, মেয়েটিকে খুঁজে দেওয়ার জন্য তাঁর মা-বাবা নগদ ১১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এর পাশাপাশিই সানি আরও ৫০ হাজার দিতে চান নিজের উদ্যোগে। একইসঙ্গে ওই ইনস্টাগ্রাম পোস্টে সানি মুম্বই পুলিশকেও মেনশন করেছেন। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরই মেয়েটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```