
শেষ আপডেট: 12 July 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো: বাজারে অগ্নিমূল্য টম্যাটো (Tomato price hike) থেকে শুরু করে আদা, পেঁয়াজ সহ একাধিক সবজি। রোজকারের বাজার করতে গিয়ে নাভিশ্বাস দশা মধ্যবিত্তের। এই মূল্যবৃদ্ধি শুধু যে সাধারণ মানুষের কপালেই ভাঁজ ফেলেছে তা নয়, বরং চিন্তায় পড়েছেন তারকারাও। সম্প্রতি বলি তারকা সুনীল শেট্টি (sunil shetty reduces tomato eating) সংবাদ মাধ্যমে জানালেন সবজির এই দাম বেড়ে যাওয়া নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা।

সুনীল জানান শুধু নিজে বা তাঁর পরিবারে যে টম্যাটো খাওয়া কমেছে তাই নয় বরং সবজির দাম বাড়ায় তাঁর রেস্তোরাঁ 'লিটল ইটালি'তে রকমারি পদ তৈরি করতেও বেগ পেতে হচ্ছে কর্মীদের। অভিনেতার কথায়, রোজ বাজার করার বদলে সপ্তাহে তাঁর স্ত্রী মানা সপ্তাহে একদিন বা দু'দিন বাজার করেন। সবজির দাম বাড়ায় একদিন বা দু'দিনেই সারা সপ্তাহের বাজার করে রান্না করা হচ্ছে সুনীলের পরিবারে যাতে কমানো যায় বাজার খরচ, জানান সুনীল।

ইদানীং বাজারের বদলে কাঁচা সবজি কেনার জন্য অ্যাপ ব্যবহার করছেন, জানা গেল অভিনেতার কথায়। এই অ্যাপগুলিতে বাজারের তুলনায় অনেক কম দামে সবজি পাওয়া যায়, মনে করেন সুনীল। সাধারণ মানুষও ব্যবহার করতে পারেন এই অ্যাপগুলি, পরামর্শ অভিনেতার। তবে বাজারে গেলে রীতিমতো দরাদরি করে সবজি কেনাই বেশি পছন্দ করেন, জানালেন সুনীল শেট্টি।
চরম অর্থসঙ্কটে উত্তমকুমারের নায়িকা, কাটাচ্ছেন অথর্ব জীবন! সঞ্জীবকুমারকে ভালবেসে ব্যর্থ যৌবনে