Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুনীল দত্তদের পাকিস্তান ছাড়তে সাহায্য করেছিলেন মুসলিম বন্ধু! রইল দেশভাগের সেই বিচিত্র অভিজ্ঞতা

দ্য ওয়াল ব্যুরো: দেশভাগের সময় পাকিস্তানের ভিটেমাটি ছেড়ে ভারতে চলে এসেছিলেন সুনীল দত্ত (Sunil Dutt)। পরে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গড়ে তোলেন ঝকঝকে কেরিয়ার। সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তও বাবার পথেই হেঁটেছেন। পাকিস্তান থেকে এদেশে চলে আ

সুনীল দত্তদের পাকিস্তান ছাড়তে সাহায্য করেছিলেন মুসলিম বন্ধু! রইল দেশভাগের সেই বিচিত্র অভিজ্ঞতা

শেষ আপডেট: 7 June 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো: দেশভাগের সময় পাকিস্তানের ভিটেমাটি ছেড়ে ভারতে চলে এসেছিলেন সুনীল দত্ত (Sunil Dutt)। পরে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে গড়ে তোলেন ঝকঝকে কেরিয়ার। সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তও বাবার পথেই হেঁটেছেন। পাকিস্তান থেকে এদেশে চলে আসার সময়কার (Partition) অজানা গল্প একবার সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সুনীল দত্ত।

Throwback: How Sunil Dutt's family was saved by Muslim man during partition

আরও পড়ুন: রণবীরের ‘চিটিং’, হৃতিকের তোতলামি! বলিউড সুপারস্টারদের সাংঘাতিক সব স্বীকারোক্তি

তিনি জানিয়েছিলেন কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসার সময় পাকিস্তানের এক মুসলিম বন্ধু তাঁদের খুব সাহায্য করেছিলেন। পরে আবার যখন তাঁরা সে দেশে গিয়েছিলেন, তখনও সেখানকার মানুষ তাঁদের (Sunil Dutt) খুব আদরযত্ন করেছেন।

কে এই মুসলিম বন্ধু (Sunil Dutt)

সুনীল দত্তর (Sunil Dutt) ছোটবেলার নাম ছিল বালরাজ দত্ত। তাঁর বাবা দেওয়ান রঘুনাথ দত্তের বন্ধু ছিলেন ইয়াকুব। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খুরদ গ্রামে থাকতেন সুনীলরা। তাঁদের গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই থাকতেন ইয়াকুব। দেশভাগের অস্থির পরিস্থিতিতে দেবদূতের মতো হাজির হয়েছিলেন তিনি। সুনীলদের গোটা পরিবারকে পাকিস্তান ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। সুনীল দত্তের বয়স তখন ছিল মাত্র ১৮।

When Sunil Dutt's family was saved by a Muslim man during Partition in  Pakistan

পুরনো একটি ইন্টারভিউতে ছোটবেলার সেসব দিনের স্মৃতি হাতড়েছিলেন সঞ্জয় দত্তের বাবা (Sunil Dutt)। সঙ্গে এও জানিয়েছিলেন, দেশ ছেড়ে চলে আসার অনেক বছর পর আবার পাকিস্তানে পা রেখেছিলেন তিনি। পাকিস্তানের মানুষজন তাঁকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন। তাঁর নামের বড় বড় ব্যানার নিয়ে দূরদূরান্ত থেকে সুনীল দত্তের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেখানকার লোকজন।

শুধু তাই নয়, পাকিস্তানে সুনীল দত্তরা জমিদার ছিলেন। তাই তাঁদের জমি দেখিয়ে স্থানীয়রা পুরনো কথা মনে করিয়ে দিচ্ছিলেন। সকলে মিলে দারুণ আদর আপ্যায়ন করেছিলেন তাঁকে।

When Sunil Dutt's family was saved by a Muslim man during Partition in  Pakistan - News Azi

আরও পড়ুন: ভুঁড়ি বেলুনের মতো ফুলে উঠছে? কী কী কারণে বাড়ছে জানেন তো

পাকিস্তানের সেসব বাসিন্দাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন সুনীল দত্তকে নিয়ে এত মাতামাতি করা হচ্ছে? তাঁরা সকলেই একসঙ্গে জানিয়েছিলেন, যখন দত্ত পরিবার এদেশে থাকত, তখন তাঁরাও এখানকার মানুষদের অত্যন্ত শ্রদ্ধা করতেন। দরগার সামনে দিয়ে কখনও যেতে হলে ঘোড়া থেকে নেমে হেঁটে তাঁরা ওই পথটুকু পেরোতেন। মুসলিমদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন তাঁরা। তাই এখন যখন দত্তদের বাড়ির ছেলে এতদিন পর দেশে এসেছে, তাঁকেও সমান আদর-যত্ন করছেন তাঁরা।

How Sunil Dutt's uncle and Inzamam-ul-Haq's family were saved during  Partition violence - DAWN.COM

সুনীল দত্তের বয়স যখন মাত্র ৫ বছর, তখন তাঁর বাবা মারা গিয়েছিলেন। সেই থেকে তাঁর পরিবারের পাশে থেকেছেন বাবার বন্ধু ইয়াকুব। দেশভাগের সময় পাকিস্তানে খুব সমস্যায় পড়েছিলেন। তখন মূল শহর ঝিলাম ছাড়তে তাঁদের সাহায্য করেছিলেন তিনিই।


```