Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আপনি ঋত্বিক ঘটককে আনতে পারবেন?’ মহিলার প্রশ্নে স্তম্ভিত ‘পুরাতন’ পরিচালক

আজ বাদে কাল অর্থাৎ ১১ তারিখ পরিচালকের নতুন ছবি মুক্তি পেতে চলেছে। ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ।

‘আপনি ঋত্বিক ঘটককে আনতে পারবেন?’ মহিলার প্রশ্নে স্তম্ভিত ‘পুরাতন’ পরিচালক

সুমন ঘোষ

শেষ আপডেট: 10 April 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: আজ বাদে কাল অর্থাৎ ১১ তারিখ পরিচালকের নতুন ছবি মুক্তি পেতে চলেছে। ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ। এসবের মধ্যেও চলছে ছবি প্রচারের একাধিক অনুষ্ঠান। ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর এবং ছবির পরিচালক সুমন ঘোষের (Suman Ghosh) এক প্রকার হিমশিম অবস্থা।

সাংবাদিকদের ফোন কিংবা ছবির প্রযোজক-অভিনেত্রী ঋতুপর্ণা সেনগগুপ্তর ফোন আসছে হামেশাই। কিন্তু সে সবে বিরক্ত নেই সুমনের। কথাও বলে চলেছেন ঘনঘন। কিন্তু কিছু ফোন কল মানুষজনকে অবাক করে দেয়, বিস্মিত হতে হয়! বোঝা যায় না ঠিক কী উত্তর দেবেন তিনি! তেমনই এক ফোন কলের বিষয়বস্তু সমাজমাধ্যমে ভাগ করলেন পরিচালক।

 

তিনি লিখলেন, ‘সম্প্রতি আমেরিকা থেকে একজন মহিলা আমার সঙ্গে যোগাযোগ করেন, বলেন যে তিনি দেশভাগের উপর একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছেন। আমার থেকে কিছু পরামর্শ চাইলেন। আমার বিষয়টি পছন্দ হয়েছিল, এবং সে কারণেই পরিাচলক ঋত্বিক ঘটকের বেশ কয়েকটি ছবি, দীপা মেহতার ‘অর্থ’ এবং আরও কয়েকটির ছবির কথা বললাম... তারপর তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কি ফেস্টিভ্যালে অংশ নিতে পারি এবং পরিচালকদের সঙ্গে সেই ছবিগুলো নিয়ে কথা বলতে পারি? এখনও পর্যন্ত বিষয়টি তাও ঠিক ছিল।’

এরপর যে প্রশ্নটি সুমনবাবুকে করা হয়, তা রীতিমতো অবাক করেছেন পরিচালককে। সুমন ঘোষ লেখেন, ‘তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করেন, যে আমি কি ফেস্টিভ্যালে ঋত্বিক ঘটককেও আনতে পারি—যদি তা হয়, তাহলে একটা দারুণ ব্যাপার হবে। তিনি তাঁর ফিল্মগুলো সম্পর্কে কথাও বলতে পারেন! আমি বুঝতে পারলাম, উনি একেবারে কোনও রসিকতা করছেন না! আমি হাসব না কাঁদব, কী করব বুঝতে পারছিলাম না? আমি কঠোরভাবেই বললাম যে আমি এই বিষয়ে আর কোনওরকম আলোচনা করতে চাই না। এবং তাঁকে আরও কিছু কথা বলেছি... সেটা না বলাই ভাল!’


```