Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুহানার রূপে মুগ্ধ বি-টাউন! নেটদুনিয়া কাঁপাচ্ছেন শাহরুখ কন্যা

দ্য ওয়াল ব্যুরো: 'দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার..!' ভাবছেন তো কার রূপের বাহার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে, বলিউডের বাদশার একমাত্র রাজকন্যা সুহানা খানের কথা। আজকাল সুহানা হয়ে উঠেছেন ইনস্টাগ্রাম সেনশেসন। সুহানার ছবি দেখে বুকের ধুকপুকানি ব

সুহানার রূপে মুগ্ধ বি-টাউন! নেটদুনিয়া কাঁপাচ্ছেন শাহরুখ কন্যা

শেষ আপডেট: 31 December 2020 10:34

দ্য ওয়াল ব্যুরো: 'দিনে দিনে বাড়ছে তোমার রূপেরই বাহার..!' ভাবছেন তো কার রূপের বাহার কথা বলা হচ্ছে? বলা হচ্ছে, বলিউডের বাদশার একমাত্র রাজকন্যা সুহানা খানের কথা। আজকাল সুহানা হয়ে উঠেছেন ইনস্টাগ্রাম সেনশেসন। সুহানার ছবি দেখে বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে বহু তুর্কী-তরুণের। মন্নতের রাজকন্যা নিউ ইয়ার উদযাপন করবেন নিউ ইয়র্কে। সেখান থেকেই দিচ্ছেন ফ্যানেদের নিজের আপডেট। সুনাহা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভীষণই অ্যাক্টিভ! তাঁর অনুগামীও রয়েছে লক্ষাধিক। এই মুহূর্তে সুহানা যে ফ্যাশন আইকন হয়ে উঠেছেন, সে কথা স্বীকার করে নিতেই হয়। সম্প্রতি ইনস্টাতে কোনও ক্যাপশন ছাড়াই একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন সুহানা। ছবিতে সাদা রঙের পশমের ক্রপ টপ ও স্কার্টে দেখা গেছে তাঁকে। সুহানা নিজের এই স্টাইলের ছবির জন্য একটা শব্দও খরচ করেননি! কিন্তু ছবি দেখেই বোঝা গেছে যে তাঁর জীবনে ভালবাসার কোনও অভাব নেই। প্রিয়জনেরা, নেটিজেনরা উজাড় করে ভালবাসা দিয়েছেন তাঁর এই ছবিতে। তাঁর বোন আলিয়া ছিব্বা লেখেন- ‘এই ছবিটা আমাকে মুগ্ধ করেছে, আমি অবশেসড’। সানায়া কাপুর লেখেন- ‘তুমি কি সত্যি জীবন্ত?’ এখনও বি-টাউনে পা রাখেননি সুহানা, কিন্তু তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্টের জন্য নেটিজেনদের চর্চার শিরোনামে থাকেন হামেশাই। চলতি বছরের মার্চে দেশে ফেরেন সুহানা। গত সপ্তাহেই আবার ফিরেছেন নিউইয়র্কে। ব্রিটিশ যুক্তরাজ্যের আরডিংলে কলেজের পর আপাতত নিউইয়র্কে পড়াশোনা করছেন সুহানা। এদেশে থাকাকালীন নিজের অজস্র ছবি পোস্ট করতে দেখা যায় সুহানাকে, শুধু নিজের নয় শাহরুখ খান ও গৌরী খানের সঙ্গেও ছবি শেয়ার করেন সুহানা খান। সম্প্রতি সুহানার বোন আলিয়া ছিব্বা তাঁর সুহানার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে সুহানা সিলভার রঙের ক্রপ টপের সঙ্গে জিন্স পরেছেন, অন্যদিকে আলিয়াকে কালো পোশাকে দেখা গিয়েছে।দুবাইয়ে আইপিএল চলাকালীন দুইপরিবারই ওখানে গিয়েছিল, আর তখনই দুইবোনে মিলে এই ছবি তোলেন। তবে স্টারকিডদের নিয়ে অনেক জিজ্ঞাসা উঠে আসে সাধারণ মানুষের মনে৷ সুপারস্টারের মেয়ে সুহানাও সে আলোচনার বাইরে নয়। তাঁর বি-টাউনে কবে অভিষেক হচ্ছে, সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে অভিনয় করার ইচ্ছে তাঁর রয়েছে। কিন্তু তিন-চার বছর আগে তিনি অভিনয় শিখবেন, তারপরেই ইন্ডাস্ট্রিতে পা রাখবেন। আপাতত নিজের পড়াশোনাতেই মন দিতে চান বলিউডের রাজকন্যা সুহানা খান।

```