Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Suhana Khan: শাহরুখের মেয়ে পা রাখছেন বলিউডে! অনুপ্রেরণায় মার্কিন কমেডি, টিজার দেখে গৌরী যা বললেন

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ক্রিসমাসে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে। বাদশাকে নতুন রূপে পর্দায় দেখতে এখন থেকেই মুখিয়ে বলিউড (bollywood)। কিন্তু ওই বছরই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আরও এক ‘খান’। তিনি

Suhana Khan: শাহরুখের মেয়ে পা রাখছেন বলিউডে! অনুপ্রেরণায় মার্কিন কমেডি, টিজার দেখে গৌরী যা বললেন

শেষ আপডেট: 14 May 2022 09:18

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ক্রিসমাসে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ মুক্তি পাবে। বাদশাকে নতুন রূপে পর্দায় দেখতে এখন থেকেই মুখিয়ে বলিউড (bollywood)। কিন্তু ওই বছরই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন আরও এক ‘খান’। তিনি খোদ শাহরুখের মেয়ে সুহানা (Suhana Khan)। শনিবার প্রকাশিত হল তাঁর সেই ছবির কাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও। যা দেখে গর্বে ফুটছেন গৌরী খান।

আরও পড়ুন: রবি ঠাকুরের বইয়ের চেয়েও দামি মমতার 'কবিতাবিতান'! স্ক্রিনশট দেখিয়ে তোপ শ্রীলেখার

আমেরিকান কমেডিকে ভারতীয় ছাঁচে ফেলে নতুন ধরনের ছবি তৈরি করছেন জোয়া আখতার। শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে সেই ‘দ্য আর্চিস’-এর (The Archies) কাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও। সুহানা খান (Suhana Khan) এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন। সুহানা ছাড়াও ছবির লিড রোলে রয়েছেন আরও ৬ তরুণ তরুণী। তাঁদের সকলকে নিয়ে হাসি-মজা-ঠাট্টায় মাখোমাখো একখানা ভিডিও তৈরি করেছেন নির্মাতারা। সেখানেই ছবির প্রত্যেক কাস্টের নাম রয়েছে। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায়।

এই টিজার ভিডিও শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেয়েকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গৌরী খান। লিখেছেন, কনগ্র্যাচুলেশনস! ‘দ্য আর্চিস’-এর সমস্ত ছেলেমেয়েদের এবং গোটা টিমকে শুভেচ্ছা। জোয়া আখতার ছাড়া এই টিমকে এতদূর পর্যন্ত পথ দেখিয়ে আর কেই বা আনতে পারত! তুই করে দেখিয়েছিস সুহানা!

মায়ের এই পোস্টের রিপ্লাই দিয়ে সুহানা লিখেছেন, ‘আই লাভ ইউ’।

সুহানা নিজেও ‘দ্য আর্চিস’-এর পোস্টার শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘দ্য আর্চিস’ নেটফ্লিক্সে আসছে শিগগিরই। মেমরি লেন বেয়ে এই অসাধারণ জার্নির জন্য তৈরি হও।

শাহরুখ-গৌরীর দ্বিতীয় সন্তান সুহানা। নিউ ইয়র্ক থেকে উচ্চ শিক্ষা করে দেশে ফিরে এসেছেন তিনি। বলিউডের গ্ল্যামার দুনিয়ায় ঝলমলে কেরিয়ার গড়ার দিকেই ঝুঁকেছেন শাহরুখ কন্যা। পরের বছর সেখানে তাঁর হাতেখড়ি হতে চলেছে।


```