Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইটালিতে খোশ মেজাজে সুহানা-অনন্যা-শানায়া, অনন্ত আম্বানির প্রাক বিবাহে হাজির তারকা কন্যারা

তারকা সন্তানরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।

ইটালিতে খোশ মেজাজে সুহানা-অনন্যা-শানায়া, অনন্ত আম্বানির প্রাক বিবাহে হাজির তারকা কন্যারা

সুহানা খান, অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুর

শেষ আপডেট: 2 June 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি গাঁটছড়া বাঁধতে চলেছেন। মুকেশ আম্বানির পুত্রবধূ হবেন শৈল এবং বীরেন মার্চেন্ট কন্যা, রাধিকা মার্চেন্ট। সেই 'রাজপুত্রের' বিয়ের আসর বসেছে বিদেশের মাটিতে। প্রাকবিবাহ অনুষ্ঠানের জন্য ইটালিতে বিলাসবহল ক্রুজ ভাড়া করা হয়েছে। ২৯ মে থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বলিউডের কলাকুশলীরা। অন্যান্য তারকাদের সঙ্গে সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন সুহানা খান, অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুর।

তারকা সন্তানরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এই তালিকায় সবার আগে রয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা, সঞ্জয় কপূরের মেয়ে শানায়া এবং চাঙ্কি পান্ডের নেয়ে অনন্যা। তিনজনই একে অপরের বন্ধু। একেবারে ছোট থেকেই নাকি তাঁরা প্রিয় বন্ধু।

শাহরুখ খানের মেয়ে সুহানা খান ইতিমধ্যে বলিউডে পা রেখেছেন। তাঁর আরেক বান্ধবী অনন্যার 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে হাতেখড়ি হয়েছে। অনন্যা ইতিমধ্যে বেশ কয়েকটা ছবিতে হাত পাকিয়েছেন। বলিউডের পার্টি হোক কিংবা আইপিএল জেতার আনন্দ সবেতেই তিন বন্ধুকে একসঙ্গে উদযাপন করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে অনেক ছবিও রয়েছে।

ইটালিতে যে ক্রুজে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা আদতে একটি ভাসমান প্রাসাদ। যে কোনও বিলাসবহুল হোটেলকে হেসে খেলে টেক্কা দিতে পারে। আর সেই এলাহি বিয়ের অনুষ্ঠানের মাঝেই অনন্যা, শানায়া ও সুহানা ইটালি শহর ঘুরে বেড়াচ্ছেন। বিদেশের মাটিতে তিন বলিউড কন্যার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।

রাধিকা অনন্তের এই দ্বিতীয় প্রিওয়েডিংয়ে উপস্থিত থাকবেন প্রায় ৮০০ অতিথিরা। ৬৬০ জন কর্মচারীরা নিয়োজিত থাকবেন এই সমস্ত অতিথিদের সেবায়। কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেটাই দেখা তাঁদের দায়িত্ব। বিশেষ এক থিমে সাজিয়ে তোলা হবে দক্ষিণ ফ্রান্সের বিশেষ এই ভ্যেনু। শাহরুখ খান, আমির খান সহ একাধিক অভিনেতারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। তবে বিয়ের অনুষ্ঠানে মাঝে আপাতত ইটালিতে ফটোশ্যুটে ব্যস্ত তারকা কন্যারা।


```