Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় শ্রেণীতে উঠল সুদীপার ছেলে, কোন স্কুল, বছর প্রতি খরচই বা কত?

সুদীপার বর হলেন পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়।

দ্বিতীয় শ্রেণীতে উঠল সুদীপার ছেলে, কোন স্কুল, বছর প্রতি খরচই বা কত?

সুদীপা চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 9 April 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: সুদীপা যেন এই সময়ের বেণুদি, সুপ্রিয়া দেবী। 'রান্নাঘর' শো দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) সবসময় ছিলেন শিরোনামে। তবে এখন রান্নাঘর শো থেকে বেরিয়ে এসছেন সঞ্চালিকা অভিনেত্রী। বর্তমানে সংসার, সন্তান আর নিজের শাড়ির বুটিক নিয়েই ব্যস্ত সুদীপা। নিজের ছেলে আদিদেবের পড়াশোনা নিয়েও ভীষণ সচেতন তিনি।  
বেহালার নামী স্কুলে পড়ে ছোট্ট আদিদেব। সেই স্কুলে পড়াতে বছরে কত টাকা খরচ হয় সুদীপা-অগ্নিদেবের? 

আদিদেব পড়ে বেহালার সেন্ট জেমসে। দীর্ঘ ১৫০ বছরের পুরনো এই স্কুলটি কলকাতার প্রাচীনতম স্কুলগুলির মধ্যে অন্যতম। নার্সারি থেকে একেবারে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়া যায় এই স্কুলে। এই স্কুলে ভর্তি হতেই খরচ পড়ে প্রায় ২ লক্ষ টাকা। নার্সারিতে পড়ার খরচ মাসে প্রায় ৬০০০ টাকা। এটাই পরবর্তী ক্লাসগুলিতে বেড়ে হয় মাসে প্রায় ১০,০০০ টাকা। এই মুহূর্তে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে আদিদেব। সম্প্রতি ছেলের স্কুলে গিয়ে একটি ছবিও শেয়ার করেছিলেন সুদীপা। 

সুদীপার বর হলেন পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়। এক সময় তারকাখচিত প্রচুর সিরিয়াল করেছেন অগ্নিদেব। বড় পর্দায় 'চারুলতা ২০১১','তিন কন্যা'র মতো ছবিও করেছেন তিনি। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশের পর সুদীপার সঙ্গে দ্বিতীয় বিয়েতে জন্ম হয় আদিদেবের। আদির মিষ্টি মুখ সহজেই আদর কেড়ে নিতে পারে যে কারও। 

দিন কয়েক আগে, আদিদেবের প্রিয় শিক্ষকের সঙ্গে দুটি ছবি শেয়ার করে সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, ক্লাস ওয়ান থেকে টু তে উঠেছে ছেলে। প্রিয় শিক্ষকের ক্লাস আর করতে পারবে না বলে আদিদেবের নাকি খুব মন খারাপ। সেই সঙ্গে আদিদেবের শিক্ষকের জন্যও শুভ কামনা জানিয়েছেন সুদীপা।


```