Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়েছে, চাইনি এভাবে সবটা সামনে আসুক: সুদীপ 

সোমবার রাত বাড়তেই তাঁর ঘোষণা যেটিকে স্ত্রীর প্র্যাঙ্ক বলে দাবি করেছিলেন, আদপে তা প্র্যাঙ্ক নয়। বরং স্ত্রী পৃথা চক্রবর্তী সেদিন সত্যিটাই সামনে এনেছিলেন শুধু। মেনে নিতে অসুবিধে হয়েছিল সুদীপের।

হ্যাঁ, আমাদের ডিভোর্স হয়েছে, চাইনি এভাবে সবটা সামনে আসুক: সুদীপ 

অবশেষে সত্যি স্বীকার সুদীপের

শেষ আপডেট: 7 April 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: গত দুই দিন ধরে প্র্যাঙ্ক, গুঞ্জন, রটনার পর অবশেষে সত্যিটা মেনেই নিলেন সুদীপ মুখোপাধ্যায়। সোমবার রাত বাড়তেই তাঁর ঘোষণা যেটিকে স্ত্রীর প্র্যাঙ্ক বলে দাবি করেছিলেন, আদপে তা প্র্যাঙ্ক নয়। বরং স্ত্রী পৃথা চক্রবর্তী সেদিন সত্যিটাই সামনে এনেছিলেন শুধু। মেনে নিতে অসুবিধে হয়েছিল সুদীপের। তাই 'প্র্যাঙ্ক' আখ্যা দিয়ে রটনা থামাতে চেয়েছিলেন। 

রটনা থামেনি। বরং সমাজের চোখে পৃথা হয়েছেন অপদস্থ। আর সেই কারণেই এবার মুখ খুললেন সুদীপ। সমাজমাধ্যমে লিখলেন, "হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি আর পৃথার পথ এখন আলাদা। তবে এটি একেবারেই  আমাদের ব্যক্তিগত বিষয়। আমি চাইনি সামাজিক মাধ্যমে এই খবর বেরিয়ে যাক। সেই কারণেই পুরোটা কভার করার চেষ্টা করেছি। তবে এই কারণে যে বা যারা পৃথাকে অপমান করছেন সেটির বিরোধীতা করছি আমি। ও আমার সন্তানদের মা। আমরা দু'জন দু'জনকে সম্মান করি। আমাদের বন্ধুত্ব এখনও আছে। আমি চাই না এর চেয়ে বেশি কিছু বলতে। ব্যাপারটি ব্যক্তিগতই রাখতে চাই। 

গত শনিবারের ঘটনা। এরকমই সময়ে পৃথা লিখেছিলেন, ""আমরা আর একসঙ্গে নেই। আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারাজীবন বন্ধু হয়ে থাকব।" সকলে অবাক হয়েছিল। সেই অবাক হওয়ার রেশ কাটতে না কাটতেই সুদীপ রবিবার এক লাইভে জানান, 'ইটস এ প্র্যাঙ্ক'। তবে তা যে প্র্যাঙ্ক নয় সে খবর স্পষ্ট হল অবশেষে। টলিউডে আরও এক বিচ্ছেদ। ভেঙে গেল তাঁদের যৌথযাপন। 


```