Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সাহা-শুঁড়ি’ বলে অনামিকার সঙ্গে 'মজা' করেন শুভেন্দু! অপমানে অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী

'টালিগঞ্জ পাড়ায় এতদিন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেন, সেনগুপ্তদের জমানাই ছিল। এই সাহা, শুয়োর, শুঁড়ি কোথা থেকে ঢুকে গেছে! এত বেনোজল ইন্ডাস্ট্রিতে।'

‘সাহা-শুঁড়ি’ বলে অনামিকার সঙ্গে 'মজা' করেন শুভেন্দু! অপমানে অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী

শুভেন্দুর কথায় অঝোর কাঁদেন অনামিকা

শেষ আপডেট: 23 April 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির দাপুটে চরিত্রাভিনেত্রী অনামিকা সাহা। খলনায়িকা থেকে মমতাময়ী মায়ের রোলে অনামিকা নিজেকে প্রমাণ করেছেন বারবার। আজ তিনি টলিপাড়ার তারকা অভিনেত্রী। কিন্তু কেরিয়ারের শুরুতে নিজের 'সাহা' পদবী নিয়ে এক নামী অভিনেতার থেকে কুকথা শুনতে হয়েছিল অনামিকাকে। অনামিকার জাত তুলে বিদ্রুপ করেছিলেন সেই অভিনেতা। যে খলনায়িকা অনামিকা সবাইকে কাঁদান, তিনিই কেঁদেছিলেন অভিনেতার অপমানে। সেদিন চোখের জল বাঁধ মানেনি অভিনেত্রীর।

সেই অভিনেতা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। পর্দার ভদ্র অভিনেতার মুখের কদর্য ভাষার কথা সামনে এনেছেন অভিনেত্রী। শুভেন্দু চট্টোপাধ্যায় আজ প্রয়াত। কিন্তু অনামিকা আজও ভুলতে পারেন না সেই সম্মানহানির দিনটি। শুভেন্দুর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেই ঘরে। কী কাণ্ড ঘটিয়েছিলেন দুই নামকরা অভিনেতা নবাগতা অনামিকাকে কেন্দ্র করে?

অনামিকা সাহা নিজেই জানালেন 'টেকনিশিয়ান স্টুডিওতে আমি শুভেন্দু চট্টোপাধ্যায় আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছিলাম। আমরা একসঙ্গেই খাওয়া-দাওয়া করতাম, মজা-ইয়ার্কি করতাম। কিন্তু সেই ইয়ার্কি যে অপমানে বদলে যাবে ভাবিনি। শুভেন্দুদা সৌমিত্রদাকে বলছে 'আরে পুলুদা (সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাকনাম) কী হয়ে গেল টালিগঞ্জ পাড়া! হায় হায় বেনোজল ঢুকে গেল তো!' 

সৌমিত্রদা বললেন 'মানে! ঠিক বুঝতে পারলাম না তো?' 

তখন শুভেন্দুদা বললেন 'টালিগঞ্জ পাড়ায় এতদিন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেন, সেনগুপ্তদের জমানাই ছিল। এই সাহা, শুয়োর, শুঁড়ি কোথা থেকে ঢুকে গেছে! এত বেনোজল ইন্ডাস্ট্রিতে।'

অনামিকার সামনে শুভেন্দু সৌমিত্রকে বলেছিলেন এমন কথা, যা শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলেন অনামিকা। নতুন বলে নামী অভিনেতা শুভেন্দুর কথার প্রতিবাদ করতে পারেননি। 

অনামিকা আরও বললেন, 'আমার এত কান্না পেল বলার নয়। আমি বাড়িতে গিয়ে মাকে বললাম 'মা সাহা-শুঁড়িটা কী?'

আমার মা বললেন 'শুঁড়ি আলাদা। যারা মদের ব্যবসা করে, তাঁদের বলে শুঁড়ি। আমরা হচ্ছি বৈশ্য সাহা। বাংলাদেশের।' 

ইন্ডাস্ট্রিতে সাহা পদবীর প্রথম অভিনেত্রী হয়ে এভাবেই বিদ্রুপের কঠিন কাঁটাপথ পেরোতে হয়েছিল অনামিকাকে। অনামিকা বললেন, 'যখন স্বপন সাহা পরিচালনা করতে এলেন তখন ওঁকে বলেছিলাম, তবু আমার পর একজন সাহা ইন্ডাস্ট্রিতে এল। স্বপন সাহা তো বাংলা ছবির একটা যুগ। পরের পর ছবি হিট। তারপর তো কত সাহা এসেছেন টলিউডে। সাহাদের শুরুটা কিন্তু টলিউডে আমার হাত ধরেই।'


```