Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টলিউডের গ্ল্যামার কুইন নাকি সত্তরোর্ধ্ব বৃদ্ধা! 'ইন্দুবালা'র টিজারে শুভশ্রীকে চেনাই দায়

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের প্রতীক্ষার শেষে রবিবার প্রকাশ্যে এলো কল্লোল লাহিড়ির উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel) অবলম্বনে তৈরি হওয়া নতুন সিরিজের টিজার (teaser)। যেখানে প্রধান চরিত্র, অর্থাৎ ইন্দুবালা হয়েছেন টলিউডের গ

টলিউডের গ্ল্যামার কুইন নাকি সত্তরোর্ধ্ব বৃদ্ধা! 'ইন্দুবালা'র টিজারে শুভশ্রীকে চেনাই দায়

শেষ আপডেট: 29 January 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের প্রতীক্ষার শেষে রবিবার প্রকাশ্যে এলো কল্লোল লাহিড়ির উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel) অবলম্বনে তৈরি হওয়া নতুন সিরিজের টিজার (teaser)। যেখানে প্রধান চরিত্র, অর্থাৎ ইন্দুবালা হয়েছেন টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বিগত কয়েক বছর ধরে তিনি একটু তথাকথিত মশালা সিনেমা ছেড়ে অন্য ঘরানার কাজের দিকে ঝুঁকেছেন। সেসব ছবিতে তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছে। স্বভাবতই সিরিজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে রয়েছে। আর এবার দেখা গেল, ইন্দুবালার চরিত্রে অভিনয়ের জন্য একেবারে নিজের ভোল পাল্টে ফেলেছেন রাজ-পত্নী। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজটি আগামী মার্চে মুক্তি পাবে হইচইতে।

হইচইয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ওই টিজার জুড়ে পুরোটাই শুভশ্রী। তবে সেখানে তিনি ধরা দিয়েছেন ৭৫ বছর বয়সি বৃদ্ধা ইন্দুবালার চরিত্রে। বয়সের ভারে তিনি ন্যুব্জ, হাত-গলা-মুখের চামড়া কুঁচকে গিয়েছে। চোখে মোটা ফ্রেমের চশমা। মাথায় পাতলা সাদা চুল। সেখানে তাঁর গলায় শোনা যাচ্ছে, "এটা ইন্দুবালার ভাতের হোটেল। এই চ্যাটচেটে টেবিল আর স্যাঁতস্যাঁতে ঘরে লোকে ইন্দুবালার হাতের খাবার খেতে আসে। হোটেলে আসে না বাবা।"

দেখুন টিজার:

https://youtu.be/of3YjUWfAcY

উল্লেখ্য, এই প্রথমবার ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন শুভশ্রী। আর শুরুতেই তিনি এমন একটি কাজ হাতে নিয়েছেন, যেখানে পান থেকে চুন খসলে পাঠক-দর্শকরা রক্ষা রাখবেন না। একেবারে মুণ্ডুপাত করবেন। শুভশ্রী বলেছেন, সেই চাপটাই আমার ভিতর থেকে সেরা কাজ বের করে এনেছে। সিরিজে ইন্দুবালার ২৫-৭৫ বছর বয়স অবধি অভিনয় করেছেন শুভশ্রী। গল্পে তিনি দুই সন্তানের বিধবা মা। যে বিয়ের পর পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসে কলকাতার বাসিন্দা হবেন। আর সংসার চালানোর জন্য খুলবেন ভাতের হোটেল। যেখানে ফুটে উঠবে একজন একা মহিলার জীবনসংগ্রামের গল্প। সঙ্গে থাকবে ছিন্নমূল মানুষ, দেশভাগের যন্ত্রণা ও দুই বাংলার নানারকম রসনাতৃপ্তির গল্প।

দেব ১৮-তে পা দিলেন, ‘প্রাপ্তবয়স্ক’ হয়েই ব্যোমকেশ বেশে রহস্য উন্মোচন করবেন অভিনেতা


```