Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বৃদ্ধার বেশে চমক শুভশ্রীর, 'ইন্দুবালা'র হাত ধরে 'ঘরে' ফিরলেন ১১ বছর পর

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরে বাংলায় ওয়েব সিরিজ মাধ্যম জনপ্রিয় হলেও টলিউডের প্রথম সারির বহু নায়িকাই সেই পথে হাঁটেন নি। বরং বড়পর্দায় কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ‍্যবোধ করেছেন তাঁরা। কোয়েল মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী সবাই এখনও ওয়েব সি

বৃদ্ধার বেশে চমক শুভশ্রীর, 'ইন্দুবালা'র হাত ধরে 'ঘরে' ফিরলেন ১১ বছর পর

শেষ আপডেট: 21 September 2022 15:32

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরে বাংলায় ওয়েব সিরিজ মাধ্যম জনপ্রিয় হলেও টলিউডের প্রথম সারির বহু নায়িকাই সেই পথে হাঁটেন নি। বরং বড়পর্দায় কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ‍্যবোধ করেছেন তাঁরা। কোয়েল মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী সবাই এখনও ওয়েব সিরিজ থেকে শতহস্ত দূরে। তবে এবার এই তালিকা থেকে বেরিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। হইচই-এর নতুন ওয়েবসিরিজ (web series) 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)-এ নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

২০১৯ সাল থেকেই নিজের সিনেমা কেরিয়ারে একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, 'বিসমিল্লা'- সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় হাজির হয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন শুভশ্রী। আর এবার সিরিজে পা রেখেই রাতারাতি নিজের ভোলবদল করলেন তিনি। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় পাতলা হয়ে যাওয়া পাকা চুল, গালে বলিরেখা, কুঁচকে যাওয়া চামড়া- সোমনাথ কুণ্ডুর মেকআপে বৃদ্ধাবেশী টলিউডের গ্ল্যামার কুইনকে চেনা রীতিমতো দায়।

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর উপর ভিত্তি করেই এই নতুন ওয়েব সিরিজটি বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আর সেই সিরিজেই একেবারে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। তবে শুধু ওয়েব সিরিজে প্রথমবার কাজ করা নয়, 'ইন্দুবালা ভাতের হোটেল' আরও স্পেশ্যাল হয়ে থাকবে শুভশ্রীর জীবনে, কারণ এর মাধ্যমেই এগারো বছর পর নিজের পুরনো ঘর এসভিএফে ফিরছেন তিনি। অর্থাৎ, যেই এসভিএফের সঙ্গে কেরিয়ারের শুরুর দিকে পরপর হিট ছবি দিয়েছেন, এবার এই সিরিজের হাত ধরে সেই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছেন রাজের ঘরণী।

অন্যদিকে, এই পুজোতেই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর নতুন সিনেমা 'বৌদি ক্যান্টিন'। ‘হাবজি গাবজি’র পর আবার এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। দু'জনের আগের ছবিটি বক্স অফিসে বেশ সফল হয়েছিল। তাই দর্শকদের নজর থাকবে নতুন ছবিটির দিকেও। পরমব্রতর এই ছবির বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবনের গল্পকে কেন্দ্র করে। তিনি তাঁর হাতের গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তরাঁও রয়েছে তাঁর। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্পই উঠে আসবে বড়পর্দায়।

ফেলুদার গোয়েন্দাগিরি এবার কাশ্মীরে! খসরুর কবিতা আওড়ে ঘোষণা সৃজিতের


```