Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৃজিতের সই, তাতে লেখা, ‘যাত্রা শুভ হোক’! কী এসে পৌঁছল শুভশ্রীর কাছে? 

কোন পান্ডুলিপি? প্রশ্ন জাগছে? তাহলে ফিরে যেতে হবে মাস দেড়েক আগে। ফিরে যেতে হবে দোলযাত্রার দিনে। রানা সরকারের প্রযোজনায়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'লহ গৌরাঙ্গের নাম রে'।

সৃজিতের সই, তাতে লেখা, ‘যাত্রা শুভ হোক’! কী এসে পৌঁছল শুভশ্রীর কাছে? 

শুভশ্রীকে কী পাঠালেন সৃজিত?

শেষ আপডেট: 9 April 2025 21:29

দ্য ওয়াল ব্যুরো: এতদিন যেন এটারই অপেক্ষা করছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেকে উজাড় করে চালিয়ে যাচ্ছিলেন প্রস্তুতি। অবশেষে কাছে এসে পৌঁছল পান্ডুলিপি। তাতে লেখা তিনটি শব্দ, 'যাত্রা শুভ হোক'।  নিচে সৃজিত মুখোপাধ্যায়ের স্বাক্ষর। 

কোন পান্ডুলিপি? প্রশ্ন জাগছে? তাহলে ফিরে যেতে হবে মাস দেড়েক আগে। ফিরে যেতে হবে দোলযাত্রার দিনে। রানা সরকারের প্রযোজনায়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'লহ গৌরাঙ্গের নাম রে'। ওই ছবিতেই বিনোদিনী রূপে দেখা যাচ্ছে শুভশ্রীকে। শুটিং শুরু হতে এখনও ঢের দেরি, তবে প্রস্তুতি পুরোদমে চালিয়ে যাচ্ছিলেন শুভশ্রী। এবার হাতে পেলেন ছবির চিত্রনাট্য। যা এসেছে খোদ রানা ও সৃজিতের কাছ থেকেই। 

এর আগে প্রযোজক রানা সরকার দ্য ওয়ালকে জানিয়েছিলেন আগামী জুলাই মাসে রথযাত্রার দিন ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু দিন পাঁচেক আগেই নাট্যব্যক্তিত্বকে নিয়ে লেখা বই পড়তে দেখা গিয়েছিল শুভশ্রীকে। এবার হাতে পেলেন স্ক্রিপ্টও। প্রসঙ্গত, মাস খানেক আগেই বাংলা উত্তাল হয়েছিল 'বিনোদিনী' তরজায়। রুক্মিণীর পর শুভশ্রীর বিনোদিনী হওয়া কি গুঞ্জনের মাস্টারস্ট্রোক? শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন,  তিনিই যে সৃজিতের বিনোদিনী তা ঠিক হয়ে গিয়েছিল ২০১৯ সালেই। সে সময় সংবাদমাধ্যমের কাছে এই খবর না পৌছলেও শুভশ্রী জানতেন সৃজিত যে ছবিটি বানাতে চলেছেন সেখানে তাঁকেই ওই চরিত্রে ভাবছেন। এরপর নানাবিধ কারণে ছবিটি তৈরি হয়নি। মাঝে শুভশ্রী মা হন। ছবিও পিছিয়ে যায়। 

এরই পাশাপাশি রুক্মিণীকে নিয়ে তিনি বলেন, "ও আমার থেকে খুব জুনিয়র। মাত্র কয়েকটা ছবি করেছে ও। ও প্রচন্ড মন দিয়ে কাজটা করেছে। তাই এই বিতর্কের অবসান এখানেই হোক। আর সৃজিতের এই ছবিটা কিন্তু শুধুমাত্র বিনোদিনীকে নিয়ে নয়।" শুভশ্রীর কথায় সহমত হন সৃজিতও। বলেন, "বিনোদিনীকে নিয়ে যে ছবিটি তৈরি হয়েছে তা কিন্তু বিনোদিনী দাসীর বায়োপিক। এ ক্ষেত্রে এটি কিন্তু বায়োপিক নয়। আমার ছবি শ্রী চৈতন্য মহাপ্রভুর বায়োপিক।"


```